মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ ও জমি বিরোধ: সুন্দরগঞ্জে বৃদ্ধ দম্পতির উপর হামলা লাখাইয়ে পিকআপভ্যান-টমটম সং/ঘর্ষে মাছ ব্যবসায়ী নি/হত, আ/হত- ০৪। দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী-শিশুদের সুরক্ষায় সামাজিক সচেতনতা সভা অসহায় জহুরুলকে ভ্যানগাড়ি দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলনে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন শেরপুরের শ্রীবরদীতে দুদকের আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গোয়ালন্দে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাবেক ওসি-এসআইয়ের বিচারের দাবিতে মানববন্ধন উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ পীরগাছায় তারুণ্যের আলো সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি লালপুরে মামলা তুলে নিতে বাদীকে হুমকি: নিরাপত্তা চেয়ে থানায় জিডি ‎সুন্দরবনের কেওড়া ফল: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা আদমদীঘিতে গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ সেনবাগে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৫ দিনের কারাদণ্ড রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত সেনবাগে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ সাংবাদিকদের সম্মুখে বাদী ও স্বজনদের মারধর বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশালে ডিবির সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও অস্ত্রসহ আটক ৭ পলাশ থেকে নরসিংদী রাস্তা প্রশস্তকরনে যোগাযোগ ব্যবস্হায় আসবে নতুন দিগন্ত মধুপুরে অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে চিকিৎসা সহায়তা ও যাতায়াত ভাতা প্রদান

পানির দাবিতে মহাখালীতে সড়কে বিক্ষোভ এলাকাবাসীর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-08-2022 01:23:07 pm

সংগৃহীত ছবি


নিউজ ডেস্ক: 


পানি ও সড়ক সংস্কারের দাবিতে রাজধানীর মহাখালীতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় গুলশান থেকে মহাখালীগামী সড়কে তীব্র যানজট দেখা দেয়।


রোববার (৭ আগস্ট) বিকেল ৪টার দিকে মহাখালীর সরকারি তিতুমীর কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু করে এলাকাবাসী।


মহাখালী গ ব্লকের ২০ নম্বর ওয়ার্ডের শতাধিক বাসিন্দা এ বিক্ষোভে অংশ নেন। তারা বলতে থাকেন, দীর্ঘদিন ধরে এলাকায় পানির সংকট দেখা যাচ্ছে। সংকীর্ণ সড়কেরও বেহাল দশা। এ সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট কাউন্সিলরসহ কর্তৃপক্ষের কাছে বারবার বলেও কোনো সুরাহা হয়নি। জনভোগান্তির এই সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।


সড়কে অবস্থান নিয়ে আন্দোলনের ফলে ওই এলাকায় যানজট দেখা দেয়। গুলশান-১ নম্বর থেকে মহাখালীগামী সড়কের দুই পাশে আটকা পড়ে অনেক যানবাহন।


তবে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সমস্যা সমাধানের আশ্বাস দেয়। তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিকেল ৫টার দিকে রাস্তা ছেড়ে দেন বিক্ষোভকারীরা।



আরও খবর