আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

মোরেলগঞ্জে বিদ্যুতের বকেয়া বিল আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান


বাগেরহাটের মোরেলগঞ্জে পল্লী বিদ্যুতের বকেয়া বিল আদায়ে ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ অভিযান পরিচালনা করেন মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার  (ভুমি) ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট  রুহুল কুদ্দুস। 

সোমবার  (৩০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে উপজেলার দৈবজ্ঞহাটি,চিংড়াখালী,সানকিভাঙ্গা গ্রামের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক ভবন থেকে ৪ লাখ টাকার বকেয়া বিলের লক্ষাধিক  টাকা বকেয়া বিল আদায়সহ ১২টি মিটারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মোরেলগঞ্জ  জোনাল অফিসের অভিযোগের ভিত্তিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় । ভ্রাম্যমাণ আদালত চলাকালে পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী আব্দুল ওয়াদুদ সহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,বিদ্যুৎ আইন ২০১৮ এর ৪০ ও ৪১ ধারায় ১২ টি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং জরিমানা আদায় করা হয়েছে।

এ ব্যাপারে পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল ওয়াদুদ বলেন,কোনভাবেই  বিদ্যুৎ বিল বকেয়া রাখা যাবেনা,এক মাসের অধিক বকেয়া হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল কুদ্দুস বলেন, পৌরসভা সহ বিভিন্ন এলাকায় বিদ্যুতের বকেয়া বিল আদায়ের লক্ষে এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এ ধরণের অভিযান  অব্যাহত থাকবে।

Tag
আরও খবর