আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

ইসরাইল-হামাস যুদ্ধ তেলের দাম বাড়তে পারে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-10-2023 09:01:05 am

© সংগৃহীত ছবি

ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়লে জ্বালানি তেল এবং কৃষি পণ্যের মতো কাঁচামালের দাম বাড়তে পারে। বিশ্বব্যাংক সোমবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এ কথা বলেছে।


দক্ষিণ ইসরাইলে হামাস যোদ্ধাদের হামলার প্রতিশোধ নিতে গাজায় ইসরাইলি হামলার শুরুর পর থেকে তেলের দাম ইতোমধ্যে ছয় শতাংশ বেড়েছে।


হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজায় ইসরাইলের অবিরাম বোমাবর্ষণের ৮ হাজারেরো বেশি লোক নিহত হয়েছেন, যার প্রায় অর্ধেক নারী ও শিশু।


ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ইতোমধ্যেই তেলের বাজারের উপর চাপ সৃষ্টি করেছে। এই যুদ্ধ ১৯৭০ -এর দশকের পর থেকে পণ্যের বাজারের জন্য সবচেয়ে বড় ধাক্কা। এর মধ্যে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধের বিরূপ ফলাফল সম্পর্কে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দারমিত গিল সতর্ক করেছেন।


গিল একটি বিবৃতিতে বলেন, এটি বিশ্ব অর্থনীতি বিঘ্নিত করার যে প্রভাব ফেলেছিল যা আজো অব্যাহত রয়েছে।


তিনি বলেন, নীতিনির্ধারকদের সজাগ থাকতে হবে। যদি সংঘর্ষ বাড়তে থাকে, তাহলে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো বিশ্ব অর্থনীতি ইউক্রেনের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত উভয় থেকেই দ্বিগুণ ধাক্কার সম্মুখীন হবে।


বিশ্বব্যাংক বলেছে, বিশ্বের তেলের দাম এবং রফতানি কী হবে তার ওপর অনেক সম্ভাব্য মূল্য বৃদ্ধি নির্ভর করবে।


একটি আশাবাদী পরিস্থিতিতে, তেল ৩ থেকে ১৩ শতাংশ বাড়তে পারে, এতে ব্যারেল প্রতি দাম বেড়ে দাঁড়াতে পারে ৯৩ থেকে ১০২ ডলার। একটি মধ্যম দৃশ্যকল্পে দাম ১২১ ডলার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে তেলের দাম বেড়ে দাঁড়াতে পারে ১৪০ থেকে ১৫৭ ডলার।



সূত্র : এএফপি

আরও খবর



6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

৮ দিন ১৯ ঘন্টা ৫৮ মিনিট আগে