চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় বিনানূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 31-10-2023 09:08:08 am


মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি 


নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  উদ্যোগে বিভিন্ন ক্যাটাগরির ৩২১৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।


এ উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার। 


অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন,উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ মেহেদী হাসান তরফদার ও কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ফখরুল আলম খসরু প্রমুখ।


চলতি মৌসুমে গম, ভুট্রা, সরিষা, সূর্যমুখী, চীনা বাদাম, পেয়াজ, শীতকালীন সব্জি, মুগ,ও মসুর ডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে উক্ত প্রণোদনা বিতরণ করা হয়। এছাড়া প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়।

Tag
আরও খবর