সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎

জাতীয় যুব দিবস-২০২৩ পালিত

জাতীয় যুব দিবস-২০২৩ পালিত










সেনবাগে যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৩ পালিত 




সারাদেশের ন্যায় নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়, উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে" স্মাট যুব  সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ "এ-ই স্লোগান কে সামনে রেখে  জাতীয় যুব দিবস-২০২৩ পালিত হয়েছে। 

সকাল ১১ টায় সেনবাগ উপজেলা চত্বর থেকে একটা র্যালি শুরু করে যুব উন্নয়ন অধিদপ্তর সেনবাগ শাখার যুব উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আলমের নেতৃত্বে। উক্ত র্যালিতে অংশ গ্রহণ করেন সেনবাগ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃজিসান বিন মাজেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, বিআরডিভির চেয়ারম্যান আতিকুর রহমান পলাশ, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের দুলাল, প্রকল্প কর্মকর্তা অখিল শিকারী, আইসিটি কর্মকর্তা, মৎস অফিসার বাবু বিজয় কুমার পাল, রেনেসাঁ যুব সংঘ, রেইনবো যু্ব ফাউন্ডেশনের যুবকেরা। র্যালি শুরু পুর্বে  রেইনবো যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাই একটা করে টিশার্ট পরিয়ে দেন।

র্যালি শেষে সেনবাগ উপজেলা অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা, সনদ পত্র ও যুব ঋনের চেক বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, সঞ্চালনা করেন বালিয়াকান্দি কল্যাণ সমিতির সভাপতি মোঃজসিম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা খোরশদ আলম। সফল উদ্যোগতা সামছুর রহমান সুজন।সুজন তার বক্তব্যে বলেন আমি যখন মাষ্টার ডিগ্রি শেষে কোথাও কোন চাকরি পাচ্ছি না, তখন যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে মাত্র দুইটি গরু দিয়ে শুরু করি আমার ফার্ম, বর্তমানে আমার ফার্মে ৫৫ টি গরু আছে এবং আমি বর্তমানে ১ কোটি টাকার উপরে সম্পত্তির মালিক।বক্তব্য রাখেন  রেনেসাঁ যুব সংঘের সাধারণ সম্পাদক এনামুল হক,রেইনবো যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক  নাজমুল হক,সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের দুলাল, ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, বক্তারা বলেন বর্তমান যুব সমাজ মোবাইলে আসক্ত হয়ে পড়েছেন। অলসতা দরে গেছে, যুব সমাজ কে এ-ই আসক্তি ও অলসতা থেকে বের হয়ে আসতে হবে। চাকরির পেচনে না গুরে চাকরি দাতা হবে। যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে নিজের পাঁয়ে দাড়াতে হবে।

Tag
আরও খবর