গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

শিক্ষার্থীদের পাশে বসে ক্লাস করলেন শৈলকুপার ইউএনও



ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাশে বসে ক্লাস করেছেন। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে এক আকস্মিক পরিদর্শনে শিক্ষার্থীদের পড়াশুনায় উৎসাহ দিতে তিনি শিক্ষার্থীদের সাথে ক্লাসে অংশ নেন। ইউএনও এর সঙ্গে বসে ক্লাস করায় শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা বিরাজ করতে দেখা যায়।


এসময় বিদ্যালয়ের সকল প্রতিষ্ঠান প্রধানসহ অন্যান্য শিক্ষকরাও সেখানে উপস্থিত ছিলেন। পরে ইউএনও শেখ মেহেদী ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বিভিন্ন পরার্মশ প্রদান করেন ও শিক্ষকদের সাথে পরিচিত হন। যোগদানের পর থেকেই তিনি প্রশাসনিক দায়িত্বপালনের পাশাপাশি একটানা শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।


জানা গেছে, ইউএনও শেখ মেহেদী ইসলাম একের পর এক স্কুলে আকস্মিক পরিদর্শন, স্বল্প সময়ের ক্লাস, দিক-নির্দেশনা প্রদান, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার প্রদানের কারণে এখন প্রতিটি স্কুল শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। এছাড়াও তার সার্বিক কার্যক্রম, নিয়মিত পরিদর্শন ও মনিটরিংয়ের ফলে শিক্ষকদের মধ্যেও সচেতনতা সৃষ্টি হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার একটি সুন্দর ও স্বাভাবিক পরিবেশ সৃষ্টি হচ্ছে।


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম জানান, সকলকে সাথে নিয়ে কাজ করছি। এভাবে কিছু কাজ করাটা আমার কাছে মনে হয়েছে সময়ের দাবি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথ দেখানো ও সঠিক পথে রাখা আমাদেরই কর্তব্য। এছাড়া সকলের ব্যাপক সহযোগিতা ও সমর্থন পাচ্ছি। আমরা উত্তরণের পথে হাঁটছি। আশা করি, অভাবনীয় একটা পরিবর্তন হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে।

Tag
আরও খবর