'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা

নোয়াখালীতে গ্রেপ্তার ২৫, ছাড়েনি দূরপাল্লার বাস

নোয়াখালীতে গ্রেপ্তার ২৫, ছাড়েনি দূরপাল্লার বাস



নোয়াখালীতে গ্রেপ্তার ২৫, ছাড়েনি দূরপাল্লার বাস


 রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালীতে তৃতীয় দিনের মতো বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি চলছে। টানা অবরোধের শেষ দিনে আজ শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে ছোট যানবাহনের চলাচল আগের দুইদিনের তুলনায় বেড়েছে। তবে দূর পাল্লার যাত্রীবাহী বাস ও পন্যবাহী ট্রাকসহ অন্য গাড়ির চলাচল বন্ধ রয়েছে।


অবরোধের সমর্থনে সকালে বেগমগঞ্জের চৌমুহনী শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া চলমান গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের আরও ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত ২৮ অক্টোবর থেকে গতকাল বুধবার পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের ১৭৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।


বৃহস্পতিবার সকাল শহরের নোয়াখালী গেইট থেকে দত্তেরহাট এলাকা ঘুরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কোন তৎপরতা চোখে পড়েনি। তবে এ সময় সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও ইজিবাইকের চলাচল আগের ‍দুইদিনের অবরোধকালীন সময়ের তুলনায় কিছুটা বেশি দেখা গেছে। চলতে দেখা যায়নি দূর পাল্লার বাস, পন্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন। শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার সবকয়টি যাত্রীবাহী বাসের কাউন্টার বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। সকাল থেকে কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


সকাল সাতটার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাশের নেতৃত্বে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি চৌমুহনী পূর্ব বাজার থেকে শুরু হয়ে রেল গেইট এলাকা পর্যন্ত এলাকা প্রদক্ষিণ করে। তবে এ সময় পুলিশের উপস্থিতি না থাকায় কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে বিএনপির নেতাকর্মীরা পূর্ব বাজারে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তারা সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


এদিকে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়েছে, গতকাল রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে চলমান গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে বিএনপি ও জামায়াত এবং তাদের সহযোগী সংগঠনের ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বেগমগঞ্জ একজন, সুধারাম তিনজন, কোম্পানীগঞ্জে ছয়জন, সোনাইমুড়ীতে তিনজন, সেনবাগ দশজন, চাটখিলে একজন এবং জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 


জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম নতুন করে আরও ২৫ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সকলে বিভিন্ন মামলার আসামি।

আরও খবর