রায়পুরে মৃত্যুর দ্বারপ্রান্তে সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনওর অফিস কক্ষে সাংবাদিকের উপর হামলা ও মারপিট মৌলভীবাজারে পাহাড়ি ঢলে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দী ৫ শতাধিক পরিবার জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও'র অফিস কক্ষে সাংবাদিকের উপর হামলা শ্যামনগর থানা পরিদর্শনে জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক গুরুত্বপূর্ণ সভা দিনাজপুরে স্বর্ণালংকারের লোভে, দাদিকে খুনের ঘটনায় নাতিসহ ৩জন গ্রেফতার শিক্ষকরা এমন অসহযোগিতা মূলক কর্মকান্ড অব্যাহত রাখলে আইন অনুযায়ী ব্যবস্থা নিবো - ববি উপাচার্য দুর্গাপুরে দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজে সংঘর্ষের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত শুরু শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক খুলনা প্রেসক্লাবে বহিরাগতদের হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন মধুপুরের হারানো শালবন পুনরুদ্ধারে স্থানীয়দের নিয়ে মতবিনিময় সভা শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত কচুয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ঈশ্বরগঞ্জে প্রস্তাবিত আইসিটি ভবন নির্মাণে বাঁধা প্রদানের বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন আদমদীঘিতে ছাগল চুরি করে পালানোর সময় আটক ২ যশোরে পিকআপের ধাক্কায় বৃদ্ধ সাইকেল আরোহীর মৃত্যু সীমান্ত হত্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা সিলেটের ৩ জেলায় বন্যার শঙ্কা

তেঁতুলিয়ায় জাতীয় সমবায় দিবস পালন ও আলোচনা সভা।

তেঁতুলিয়ায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালন।

সারা দেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় "সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ পালন ও দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

শনিবার (৪ নভেম্বর) সকালে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ তেঁতুলিয়ার সাধারণ সম্পাদক মোঃ কাজী মাহমুদুর রহমান (ডাবলু)।

সভায় সমবায়ের সুফল ও উন্নয়নের বিভিন্ন দিক নির্দেশনা সম্পর্কে বিশদ আলোচনা হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর