ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

জাতীয় সমবায় দিবস মধুপুর সমবায় ফেডারেশন কে ব্যতিরেখে পালন করায় প্রতিবাদ সভা

ছবি-দেশচিত্র

৫১ তম জাতীয় দিবসের ব্যয়ের হিসাব না দেয়া। সমবায় দিবসের গুটি কয়েক বাহুমভোক্ত লোক নিয়ে প্রস্তুতি সভা করা। উপজেলার বিভিন্ন সমবায় থেকে সমবায়  দিবস পালনের জন্য চাঁদা তোলা। দিবস উদযাপনের জন্য সমবায় ফেডারেশনের বার বার প্রস্তুতি সভা করার তাগিদ না শোনা। সমবায় ফেডারেশনের সাথে কোন যোগাযোগ না করা সহ বিভিন্ন অভিযোগ তোলে মধুপুর উপজেলা সমবায় সমিতি ও উপজেলা সমবায় ফেডারেশন প্রতিবাদ সভা করেছে। 

গতকাল শনিবার বিকেলে মধুপুর উপজেলা সমবায় ফেডারেশন কার্যালয়ে প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদ সভায় ফেডারেশনের সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন তার বক্তব্যে বলেন, মধুপুর উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম গত বছর জাতীয় সমবায় দিবস উদযাপনের জন্য বিভিন্ন সমবায় থেকে দুই লক্ষাধিক টাকা উত্তোলন করেন। ঐ বছর সমবায় দিবস উদযাপনের ব্যয় হয় ১ লক্ষাধিক টাকার মতো। দিবস উদযাপনের পর তাকে বার বার তাগিদ দেওয়ার পর অদ্যবধি পর্যন্ত হিসাব দেননি। অবশিষ্ট টাকা কি করেছেন তা সমবায় ফেডারেশন  জানে না। এ বছর সমবায় অফিসার সমবায় ফেডারেশনের সাথে কোন প্রকার যোগাযোগ করেনি বলে অভিযোগ করেন তিনি। 

তিনি আরো বলেন, এ বছর ফেডারেশন কে না নিয়ে এ কর্মকর্তা কয়েক জন অতিথি নিয়ে ৫১ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করেছে। তিনি এসময় মধুপুর উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলামের অপসারণ দাবি করেন। তিনি জানান, সমবায়ের উর্ধতন কতৃপক্ষকে জানাবেন বলেও জানান সমবায় ফেডারেশনের সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন। 

এ সময় ফেডারেশনের সভাপতি আবু সাইদ, সহ সম্পাদক আব্দুল মান্নান, সহসভাপতি আনিছুর রহমান, সদস্য আব্দুস ছাত্তার, শাহ আলম আকন্দ, হাফিজুর রহমান, মনিরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এ বছর মধুপুর উপজেলা সমবায় অফিসের আয়োজনে ৫১ তম জাতীয় সমবায় দিবসের র‌্যালী উপজেলা পরিষদ চত্বরেই শেষ হয়। মাত্র ৪ জন অতিথি নিয়ে হয় আলোচনা সভা। আলোচনা সভায় মধুপুরের সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসাইন, মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহির উদ্দিন, আউশনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মনিরুজ্জামান ও সমবায় অফিসার নিজে অতিথি সারিতে উপস্থিত ছিলেন। 

সমবায় অফিসার জানান,সাড়ে তিনশ' খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে। 

এ ব্যাপারে মধুপুর সমবায় অফিসার সাইফুল ইসলাম এসব বিষয় অভিযোগ অস্বীকার  করে বলেন, সমবায় ফেডারেশন তাদের নিবন্ধিত নয়। তবে  যে সব সমবায় নিবন্ধিত তাদের সাথে যোগাযোগ আছে। 

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন জানান, এ বিষয় তিনি কিছু জানেন না। সমবায় ফেডারেশন নিবন্ধিত কিনা? সে বিষয়ে জানা নেই। তবে তিনি বিষয়টি জেনে বলবেন বলে তিনি  জানান। 

Tag
আরও খবর