'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা

বেগমগঞ্জে সৌদি প্রবাসীর ঝুলন্ত মরদেহ

বেগমগঞ্জে সৌদি প্রবাসীর ঝুলন্ত মরদেহ



নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে পুলিশ এক সৌদি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।


নিহত আবুল কালাম (৫৫) উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মিরালীপুর গ্রামের মৃত আমিন উল্লার ছেলে।


শনিবার (৪ নভেম্বর) দুপুরের দিকে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে, একই দিন বেলা ১১টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মিরালীপুর গ্রামের খালের ওপর থাকা একটি বাঁশের সাঁকো থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।


খোঁজ নিয়ে জানা যায়, নিহত আবুল কালাম সৌদি আরব প্রবাসী ছিলেন। গত ৪-৫ মাস আগে প্রবাস থেকে দেশে ফিরেন। তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন।  দ্বিতীয়  স্ত্রীর সাথে সংসার করাকালে আবুল কালাম বিদেশ থেকে টাকা পয়সা দ্বিতীয় স্ত্রীর কাছে পাঠান। বিদেশ থেকে আসার পর টাকা পয়সার হিসেব নিয়ে দ্বিতীয় স্ত্রীর সাথে তার ঝগড়াঝাঁটি হয়।


প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সাথে টাকা নিয়ে মনোমালিন্যের জের ধরে শনিবার ভোর রাতের দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খালের ওপর থাকা বাঁশের সাঁকোতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে ভোর বেলা স্থানীয় লোকজন বাঁশের সাঁকোতে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তার পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।


বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

আরও খবর