'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা

ঋণ পরিশোধ না করতে পেরে রিক্সা চালকের আত্মহত্যা

ঋণ পরিশোধ না করতে পেরে রিক্সা চালকের আত্মহত্যা



ঋণ পরিশোধ না করতে পেরে রিক্সা চালকের আত্মহত্যা


রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর বেগমগঞ্জে কিস্তির ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এক রিকশাচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।


নিহত মো.আবু হানিফ (৩২) উপজেলার নরত্তোমপুর ইউনিয়নের মোল্লা বাড়ির মৃত মৃত আবুল কালামের ছেলে। সে দুই সন্তানের জনক ছিল।


রোববার (৫ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই দিন দুপুর ১টার দিকে উপজেলার নরত্তোমপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ি থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ পেশায় একজন রিকশা চালক ছিলেন। অভাবের তাড়নায় সে একাধিক এনজিও থেকে  ঋণ নেয়। আজকে তার একটি কিস্তির টাকা দেওয়ার কথা ছিল। কিস্তির ঋণের চাপে রোববার বেলা সোয়া ১০টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজের শয়ন কক্ষে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।


বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইরফান খাঁন বলেন, কিস্তির ঋণের চাপে সে আত্মহত্যা করে। খবর পেয়ে ময়দেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় । এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

আরও খবর