‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

সোমবার থেকে সরকারি বন্ডের লেনদেন শুরু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-10-2022 02:45:38 am


◾ নিউজ ডেস্ক


সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে সরকারি সিকিউরিটিজকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন প্ল্যাটফর্মে প্রথমবারের মতো সরকারি সিকিউরিটিজের পরীক্ষামূলক লেনদেন সোমবার (১০ অক্টোবর) শুরু হতে যাচ্ছে। মার্কেট ইনফ্রাস্ট্রাকচার (এমআই) মডিউলে (পদ্ধতিতে) ট্রেজারি বন্ড ও বিলসমূহ ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সম্পন্ন করা হবে। এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি গ্রহণের জন্য বিএসইসিকে আলাদাভাবে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 


এ বিষয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। আর বিএসইসির পক্ষ থেকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। 


বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম জানান, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের কথা বলা হয়েছে। 


ঢাকা স্টক এক্সচেঞ্জের উপমহাব্যবস্থাপক ও মুখপাত্র শফিকুর রহমান বলেন, ‘সরকারি সিকিউরিটিজ আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে। বিএসইসির নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি শেষ করেছি। বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, ডিএসই, সিএসই, সিডিবিএল, স্টক ব্রোকারসহ সংশ্লিষ্টদের উদ্যোগেই লেনদেন শুরু হবে।’


গত ৩ অক্টোবর এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, পুঁজিবাজারের দুটি পার্ট। এর মধ্যে একটি ইকুইটি মার্কেট, আরেকটি ডেপথ মার্কেট। ইকুইটি মার্কেটই হলো শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটের আরেকটা অংশ যেটা আসলে বড় হওয়া উচিত, সেটা হলো বন্ড মার্কেট। সেটা কিন্তু খুব বেশি গড়ে ওঠেনি। সে কারণে সেকেন্ডারি মার্কেট আসলে ততটা ভালো কাজ করছে না। বন্ড মার্কেটকে বড় করতে যে সাপোর্ট দরকার, সেটা গভর্নর হওয়ার পর বেশি অনুভব করলাম।


গভর্নর বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ যেমন ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় উদ্যোক্তারা ক্যাপিটাল মার্কেট থেকে পুঁজি তোলে। অন্যান্য প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নেয়। আর আমাদের দেশে হচ্ছে ঠিক এর উল্টো। সবাই ব্যাংক থেকেই ঋণ নিচ্ছে। কাজেই এখানে যদি ঋণ পরিশোধে কোয়ার্টার মিস করেন, তাহলেই তিনি ডিফল্টার হয়ে যাচ্ছেন। কাজেই আমি মনে করি বন্ড মার্কেটকে যদি ডেভেলপ করতে পারি, আরও ভালো করতে পারি, তাহলে সবাই বন্ড মার্কেটে যাবে। সেখান থেকে তারা টাকা তুলবে। আর ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা করবে।


গভর্নর আরও বলেন, আমাদের অনেক ব্যাংক টায়ার-২ বন্ড ইস্যু করছে। সাব-অর্ডিনেটেড বন্ড। আমি যোগ দেওয়ার আগ পর্যন্ত ট্রেন্ড ছিল এক ব্যাংক বন্ড ইস্যু করলে আরেক ব্যাংককে তা নিতে হতো। আমি যোগ দেওয়ার পর নিয়ম করে দিয়েছি ফিফটি পার্সেন্ট বন্ড বাইরে বিক্রি করতে হবে। ব্যাংকের বন্ড তো সব সিকিউরড বন্ড। বাংলাদেশে আজ পর্যন্ত কোনো ব্যাংক ফল্ট করেনি। আগামী ৫০ বছরেও ফল্ট করবে না বলে আমি মনে করি। তাহলে সব বন্ড সিকিউরড। তারা কেন মার্কেটে আসবে না। সেটা কেন সাধারণ মানুষ কিনবে না। আমার কাছে এখন পর্যন্ত ৫ থেকে ৬টি ব্যাংক এসেছে। সবাইকে বাধ্যতামূলক করে দিয়েছি যে ফিফটি পার্সেন্ট বন্ড ক্যাপিটাল মার্কেটে ইস্যু করতে হবে। আমরা পুঁজিবাজারে বন্ডগুলোকে বড় করার চেষ্টা করছি।

আরও খবর






6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩১ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

৩২ দিন ১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে