মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী

থাইল্যান্ডে শিশুকেন্দ্রে বন্দুক হামলায় নিহত ৩৪

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-10-2022 02:51:17 am

◾ আন্তর্জাতিক ডেস্ক 


থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশের একটি শিশুকেন্দ্রে বন্দুক হামলায় ৩৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে নংবুয়া লাম্পু প্রদেশের উথাই সাওয়ান সাব-ডিস্ট্রিক্টের কাছে একটি শিশুসেবা কেন্দ্রে এ ঘটনা ঘটে। 


থাই পুলিশ নিহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছে, পানইয়া কামরাব নামে ওই বন্দুকধারী একজন সাবেক পুলিশ কর্মকর্তা। তার বয়স ৩৪ বছর। 


এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, সে চার দরজাযুক্ত পিকআপ ট্রাক চালিয়ে আসছিল। পুলিশ বলছে, এখন পর্যন্ত ৩৪ জনের নিহতের তথ্য নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্কও রয়েছেন।


এর আগে পুলিশের উপ-মুখপাত্র আর্চন ক্রাইটং বলেন, এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। তবে বিশদ তথ্য এখনও পাওয়া যায়নি। 


পুলিশের মুখপাত্র জানান, একটি প্রি-স্কুল চাইল্ড ডে কেয়ার সেন্টারে এলোপাতাড়ি গুলি চালালে এ ঘটনা ঘটে। বন্দুকধারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।


ইন্ডিয়া ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ বলছে, ঘটনার পর হামলাকারী পলাতক রয়েছে। ওই ব্যক্তি গুলির পাশাপাশি ছুরিকাঘাতও করেছে। এ হামলার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়।


সরকারের একজন মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী সব সংস্থাকে পদক্ষেপ নিতে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য সতর্ক করেছেন।


২০২০ সালে এক ব্যক্তির বন্দুক হামলা ছাড়া থাইল্যান্ডে এমন ঘটনা বিরল। সে সময়ে সম্পত্তি সংক্রান্ত আইন নিয়ে ক্ষুব্ধ একজন সেনার চার স্থানে বন্দুক হামলায় অন্তত ২৯ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছিলেন।


আরও খবর