কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

বাঘা- চারঘাটে অবরোধের প্রতিবাদে আ’লীগের বিশাল শোভাযাত্রা ও সমাবেশ


 সরকার পতনের ইস্যু নিয়ে জামায়াত-বিএনপির  অবরোধের দ্বিতীয় ধাপে রাজশাহীর বাঘা-চারঘাট এর  উপজেলা আওয়ামীলীগ মাঠে নেমেছে। সোমবার(৬ নভেম্বর) দিনব্যাপী দুই উপজেলা আ’লীগের উদ্যোগে প্রায় ৫ হাজার মোটর সাইকেল এবং ২০ টি ট্রাক যোগে হাজার-হাজার মানুষ এই অবরোধের প্রতিবাদ জানিয়ে শান্তি শোভাযাত্রা ও সমাবেশ করেন । একই সাথে হরতাল বিরোধী স্লোগান দিয়ে পরিবহন চালকদের সাহস যোগান। 

দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী-৬ বাঘা - চারঘাটের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দিক নির্দেশনায় এখানে বিরোধী দলের ডাকা অবরোধ পন্ডু করতে সোচ্চার রয়েছে উপজেলা আওয়ামীলীগ-সহ সকল সহযোগী সংগঠন। এ জন্য একেক দিন, এক একটি রাজনৈতিক সংগঠন রাস্তায় নামছে এবং বিএনপি  জামায়াতের  দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশ সহ পরিবহন মালিকদের সাহস যুগিয়ে রাস্তায় গাড়ি চলাচলের  ব্যবস্থা জোরদার করছেন। তারই অংশ হিসাবে অবরোধের দ্বিতীয় ধাপে এবার  মাঠে নেমেছেন দুই উপজেলা আওয়ামীলীগ। 

সরেজমিন লক্ষ্য করা গেছে, দেশব্যাপী  যে দিন থেকে অবরোধ কর্মসূচী ঘোষনা করেছে ঠিক সে দিন থেকে রাজশাহীর চারঘাট-বাঘায় আওয়ামী লীগের সহযোগী একেকটি সংগঠন একেক দিন রাস্তা দখল করে মিছিল-সমাবেশ করেছে। এদিক থেকে অবরোধের পঞ্চম দিন  দুই উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বাঘার আড়ানী পৌর মেয়র  মুক্তার আলী ও চারঘাট পৌর মেয়র একরামুল হকের নেতৃত্বে প্রায় ৫ হাজার মোটর সাইকেল এবং ২০ টি ট্রাক যোগে হাজার-হাজার মানুষ এই অবরোধের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন ও সমাবেশ করেন।  এতে অংশ গ্রহন করেন মহিলা আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠন। 

এদিকে মিছিল শেষে বিকেলে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল এবং চারঘাট উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, অবরোধের নামে জামায়াত-বিএনপি সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু এ ষড়যন্ত্র ও অবরোধ চারঘাট-বাঘায় পালন হবেনা। আমরা যে কোন মুল্যে এসব অবরোধ প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছি। 


Tag
আরও খবর