রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

ঢাবি লেখক ফোরামের বুক রিভিউ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-11-2023 01:36:36 pm


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বুক রিভিউ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


মঙ্গলবার (৭ নভেম্বর) বিকাল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বুক রিভিউ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, ইমরান উদ্দিন। এবং সঞ্চালনায় ছিলেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইলমা জাহান নূর, অর্থ সম্পাদক আবু আখের সৈকত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, উপ-অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, কার্যকরী পরিষদের সদস্য আবিদ হাসান রাফি ও তরুণ লেখক তাহমিনা আক্তার। 


কর্মশালায় প্রশিক্ষক ইমরান উদ্দিন নতুন লেখকদের লেখালেখির বিষয়ে অনুপ্রেরণা দেন। একটা বই পড়ে কিভাবে তাকে সংক্ষেপন ও রিভিউ করা যায় তাঁর খুঁটিনাটি বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, একটা বই রিভিউ করতে হলে আগে পাঠককে সেই বই ভালভাবে পড়তে হবে। তারপর সেই বইয়ের পর্যালোচনা তথ্য দিতে হবে। বইয়ের কোন কোন অধ্যায় ও চরিত্র ভালো লেগেছে সেগুলো উল্লেখ করতে হবে। বই কোন কোন চরিত্র কিংবা কোন কোন দিক অপছন্দ বা ভালো লাগেনি তাও উল্লেখ করতে হবে। তবে অপছন্দ কিংবা সমালোচনার দিকটা এমন হওয়া যাবেনা যারকারণে লেখক ডিমুটিভেট হয়। সবশেষে বইয়ের সুন্দর সংক্ষিপ্ত পর্যালোচনা ও রেটিং এর মাধ্যমে শেষ করতে হবে। 


উল্লেখ্য যে, ঢাকা বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের পক্ষ থেকে আগামী ৯-১৫ তারিখ পর্যন্ত একটা নির্দিষ্ট বইয়ের উপর বুক রিভিউ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই প্রতিযোগিতায় আগ্রহীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় এবং শেষে ফ্রী বই বিতরণ করা হয়।

আরও খবর