ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বার্ষিক-মূল্যায়ন পরীক্ষার যে নির্দেশনা মাউশির

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-11-2023 08:39:12 am

আগামী ১৫ নভেম্বর সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা শুরু হয়ার কথা। কিন্তু কর্মদিবসগুলোয় রাজনৈতিক কর্মসূচি থাকায় ক্লাস নেয়া সম্ভব হচ্ছে না। এ কারণে উদ্বেগ তৈরি হয়েছে পরীক্ষা আয়োজন নিয়েও। চলমান বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নাশকতার আশঙ্কায় বিভাগীয় শহর ও প্রধান সড়কগুলোর পাশে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমেছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।


মঙ্গলবার (৭ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন গণমাধ্যমকে বলেন, নভেম্বর মাসের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। আমরা সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্টদের তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছি।


রাজনৈতিক কর্মসূচির কারণে বিকল্প উপায়ে শিক্ষার্থী মূল্যায়ন বা পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আছে কি না, জানতে চাইলে মাউশির পরিচালক বলেন, এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে নতুন কোনো নির্দেশ না আসায় আগের দেয়া নির্দেশ বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। নভেম্বর মাসের মধ্যে সব পরীক্ষা শেষ করতে হবে।


রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত কারিগরি ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠান ইউসেফ ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এর মধ্যে দুটি বিষয়ের পরীক্ষা হলেও কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে একজন মিরপুর-১২ নম্বরের বাসিন্দা দশম শ্রেণির শিক্ষার্থী রাহাত মাহমুদ।


খোঁজ নিয়ে জানা যায়, অবরোধে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাওয়ায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান তাদের বার্ষিক পরীক্ষার সময়সূচি পিছিয়েছে। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শুক্র ও শনিবার (অবরোধ না থাকার কারণে) পরীক্ষা নেয়ার চিন্তা করছে। আবার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এর মধ্যে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। তবে নাশকতার আশঙ্কায় অনেক অভিভাবক তাদের সন্তানদের পরীক্ষায় অংশগ্রহণ করাতে অসম্মতি প্রকাশ করছেন।


প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচি বাতিল করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ১৩ থেকে ৩০ নভেম্বরের মধ্যে হবে বলে জানানো হয়েছে।


মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আগামী ১১ থেকে ২৫ নভেম্বরের মধ্যে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে । এ ছাড়াও দ্বিতীয় সপ্তাহ থেকে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে হলি ফ্লাওয়ার স্কুল, এমডিসি মডেল স্কুল, নাহার একাডেমিসহ রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ।


মতিঝিল আইডিয়ালের সহকারী প্রধান শিক্ষক রোকনুজ্জামান শেখ একই কথা জানিয়ে গণ্যমাধমকে বলেন, রাজনৈতিক অস্থিরতা বাড়লে এবং অভিভাবকরা তাদের সন্তানদের পরীক্ষার হলে পাঠাতে অনিচ্ছা প্রকাশ করলে বিষয়টি চিঠির মাধ্যমে মাউশিকে জানানো হবে। সেখান থেকে যে নির্দেশনা আসবে, আমরা তা প্রতিপালন করব।

আরও খবর