গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে মোটরসাইকেলের ট্যাংকির ভিতর থেকে ফেন্সিডিল জব্দ




কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিনব কৌশলে মোটরসাইকেলের ট্যাংকির ভিতর ৪৫ বোতল ফেন্সিডিল ঢুকিয়ে পাচারের সময় মোটরসাইকেলসহ ফেন্সিডিলগুলো জব্দ করেছে থানা পুলিশ। 

পুলিশ জানায়, বুধবার রাতে ফুলবাড়ী থানার পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি (খারাপাড়া) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ১টি মোটরসাইকেলের ট্যাংকির ভেতরে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ৪৫ বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ নিশ্চিত করে জানান, এ বিষয়ে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং জরিতদের চিন্হিত করে গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে। ফুলবাড়ীকে মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

আরও খবর