রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

বড়লেখায় সড়ক দুর্ঘটনারোধে শিক্ষার্থীদের নিয়ে নিসচার সচেতনতামূলক ক্যাম্পেইন

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ক কার্যক্রমের অংশ হিসেবে সড়ক দুর্ঘটনারোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পলোয়ানবাড়ি উচ্চ বিদ্যালয়ের অর্ধশত ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। "আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" সরকার নির্ধারিত এ প্রতিপাদ্যে সড়ক দুর্ঘটনারোধে শিক্ষার্থীদের নিরাপত্তায় সচতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী ক্যাম্পেইনে সড়ক নিরাপত্তা বিষয়ক নানান বিষয়াদি তুলে ধরেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন।

এসময় উপস্থিত ছিলেন পলোয়ানবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকিবুল ইসলাম, উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ তারেক হাসনাত, নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ, অর্থ সম্পাদক মারুফ হোসাইন সুমন, কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার শাকিল, জাকারিয়া আহমদ, শাহা৷ উদ্দিন, পারভেজ আহমদ প্রমুখ। 

শিক্ষার্থী ক্যাম্পেইনে নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন তার বক্তব্যে বলেন, সচেতনতা ও সতর্কতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা মোকাবিলা করা সম্ভব। তিনি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি অনুরোধ করে বলেন, পাঠদানের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনার মাধ্যেমে যেন  পাঠদান করা হয়। প্রয়োজনে এ বিষয়ে নিসচার কর্মীরা সার্বিকভাবে সহযোগিতা করবে।

এছাড়াও নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দাবীর প্রতি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আকুল আবেদন করে বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নে সচেতনতা তৈরির অংশ হিসেবে সড়ক নিরাপত্তার বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক। তাছাড়া তিনি পলোয়ানবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ক্যাম্পেইন সফল করায় নিসচা বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সড়ক দুর্ঘটনারোধে সচেতনতা বৃদ্ধিতে নিসচার আয়োজনে উপজেলার গুরুত্বপূর্ণ স্কুল-মাদ্রাসা গুলোতে শিক্ষক-শিক্ষার্থী সমাবেশ চলমান থাকবে।

আরও খবর