মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রেকে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-11-2023 03:21:06 am

বাংলাদেশের আসন্ন দ্বাদশ নির্বাচনের বিষয়ে ভারতে অনুষ্ঠিত ভারত-যুক্তরাষ্ট্র ২+২ মন্ত্রী পর্যায়ের সংলাপে তাদের "দৃষ্টিকোণ অত্যন্ত স্পষ্টভাবে " ব্যক্ত করেছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা।


শুক্রবার (১০ নভেম্বর) দিল্লিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠকে বসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ওই বৈঠক শেষে ব্রিফিংয়ে বিনয় কোয়াত্রা এ কথা জানান। ভারতের প্রতিরক্ষা সচিব আরমানে গিরিধা এবং এমইএ’র মুখপাত্র অরিন্দম বাগচি অন্যান্যদের মধ্যে ব্রিফিংকালে উপস্থিত ছিলেন।


প্রেস ব্রিফিংকালে তিনি বলেছেন, আমরা আঞ্চলিক বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করেছি এবং বাংলাদেশ উদ্বিগ্ন থাকায়, আমরা সংলাপে আমাদের দৃষ্টিভঙ্গি খুব স্পষ্টভাবে ব্যক্ত করেছি।


বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী ও নির্বাচনী ইস্যু নিয়ে সংলাপে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে কোয়াত্রা বলেন, একটি তৃতীয় দেশের নীতির বিষয়ে মন্তব্য করার জন্য এটা আমাদের (ভারত) কোন স্থান নয়। বাংলাদেশে নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিবে। 


তিনি আরও বলেন, বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করি এবং একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল জাতি হিসেবে দেশের স্বপ্ন বাস্তবায়নের প্রতি সমর্থন অব্যাহত থাকবে।


গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই পক্ষ ভারত-মার্কিন ২+২ সংলাপের ৫ম বৈঠকে দ্বিপাক্ষিক সম্পক, বহু-পাক্ষিক ও আঞ্চলিক সমস্যা, বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্ব, মূল্য সাপ্লাই চেইন সিকিউরিটাইজেশন, ভারত ও যুক্তরাষ্ট্রের অভিন্ন চ্যালেঞ্জ এবং কিভাবে বিভিন্ন সুযোগ কাজে লাগানো যায় সে বিষয়ে ব্যাপক পর্যালোচনা করা হয়েছে।


ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন, ভারত-পূর্ব-ইউরোপ অর্থনৈতিক করিডোর সহ কানেক্টিভিটি বৃদ্ধি, কোয়াডের অধীনে অব্যাহত ও ক্রমবর্ধমান সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক অংশীদারিত্ব এবং বৈশ্বিক দক্ষিণে ভারতের নেতৃত্বের দৃষ্টিকোণ নিয়ে সংলাপে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে।


মন্ত্রী পর্যায়ের সংলাপে আমেরিকান প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। অন্যদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতীয় পক্ষে নেতৃত্ব দেন।


সূত্র: বাসস

আরও খবর