গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে ইসলামী সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টায় আটক ২ কুতুবদিয়ায় 'নিদেক' ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতা সম্পন্ন লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

৪৮ বস্তা পলিথিন সহ ট্রাক আটক, জরিমানা ৫০ হাজার

শরীয়তপুর প্রতিনিধি 



গোপন সংবাদ এর ভিক্তিতে কাজির হাট পল্লি বিদ্যুৎ এর পাওয়ার হাউজ এর নীকট হতে একটি ট্রাক আটক করেছে জাজিরা থানা পুলিশ। 



সোমবার (১৩ নভেম্বর) শরীয়তপুর জাজিরা উপজেলার কাজির হাট পল্লি বিদ্যুৎ পাওয়ার হাউজ এর নিকট হতে ভোর রাত ৪ টার দিকে সাদি এন্টার প্রাইজ যার নাম্বার ঢাকা মেট্রো-ড ১৪-২৯৯৭ নামে একটি ট্টাক আটক করা হয়। 



সরজমিন স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় ভোররাত ৪ টার দিকে সাদি এন্টার প্রাইজ নামে এই গারিটি যাচ্ছিল। পলিথিন পরিবহন করছে এমন সংবাদের ভিক্তিতে গারিটি জাজিরা থানা সাব ইনেপেক্ট মোঃ তাজুল ইসলাম আটক করি এবং থানায় নিয়ে আসে। 



পরে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তর এর শরীয়তপুর এর এডি রাসেল নোমান এর উপস্থিতিতে গারিটি তল্লাশি করা হয়। এবং সাদি এন্টার প্রাইজ এর নিকট থেকে ৪৮ বস্তা পলিথিন যার ওজন আনুমানিক ১৪ শত কেজি। পরে পলিথিন গুলো পরিবেশ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী অফিসার এর তত্ত্বাবধানে জব্দ করা হয়।



এ বিষয় জাজিরা থানা সাব ইনেস্পেক্টর মোঃ তাজুল ইসলাম বলেন আমরা সংবাদ পেয়ে গারিটি আটক করি এবং থানায় নিয়ে আসি। 



এ বিষয় পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান জানান গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারি জাজিরা থানা পুলিশ পলিথিন সন্দেহে একটি ট্রাক আটক করেছে। খবর পেয়ে আমি জাজিরা থানায় যাই এবং জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে গাড়ির তল্লাসি করে ৪৮ বস্তা পলিথিন পাই এবং জব্দ করি। এবং ভ্রম্যমান আদালত বসিয়ে ড্রাইভার পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।



এ বিষয় জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান সোহেল জানান পরিবেশ অধিদপ্তর ও জাজিরা থানা পুলিশ পলিথিন সহ ১ টি ট্রাক আটক করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ ধারা মতে পলিথিন জব্দ ও পরিবহন এর দায়ে চালক কালাম চৌধুরী কে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

Tag
আরও খবর