ত্যাগ, সততা আর মানুষের ভালোবাসায় কৃষকের সন্তান আজ দুইবারের এমপি নন্দীগ্রামে সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অভিযান, ৮১ হাজার টাকা জরিমানা শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত শ্রীমঙ্গলে বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি, প্রতিবাদে বিক্ষোভ মিছিল চোর সন্দেহে যমুনা নদীতে একজনকে পিটিয়ে হত্যা : মামলা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে বরিশালে সংবাদ সম্মেলন যশোরের শার্শার বাগআঁচড়ায় এসএসসি’র জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সুফিয়া-মতিন মহিলা কলেজ- ডা. জীবন এমপি ঝিনাইগাতীতে নিজের জমি ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছেন লাভলী খাতুন নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার ইসলামপুরে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত যমজ দুই ভাই মাহী ও শাহীকে ক্রেস্ট দিলেন ইউএনও এয়ারটেল এখন ‘সার্কেল’ ‎মোংলায় দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের ঘোষণা: অর্থনৈতিক রূপান্তরের অপেক্ষায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল নান্দাইলে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষকদের সঙ্গে একাডেমিক সুপারভাইজারের মতবিনিময় শ্যামনগরে গাঁজা-ইয়াবা-ফেনসিডিল উদ্ধার জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শৈলকুপায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, অতঃপর থানায় মামলা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

নজরুল বিশ্ববিদ্যালয়ে ইয়ুথ ফেস্ট অনুষ্ঠিত

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ইয়ুথ ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার শিক্ষা সমাপনী কার্যক্রমের অংশ হিসেবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভগের নবম ব্যাচের শিক্ষার্থীরা এই ফেস্টের আয়োজন করে। ফেস্ট উপলক্ষে সন্ধ্যায় শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ইকরামুল হক টিটু বলেন, এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তঃযোগাযোগ, হৃদ্যতা তৈরি হয় সেটি পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করে। নতুনদের দায়িত্ববোধ বৃদ্ধি পায়। ফিন্যান্স বিভাগ থেকে পড়াশুনা করা শিক্ষার্থীদের ক্যারিয়ারে সফল হবার প্রচুর সম্ভাবনা রয়েছে। মাল্টিন্যাশনালসহ দেশের নানা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এ বিভাগের শিক্ষার্থীদের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তারা আমাদের আর্থ-সামাজিক খাতে অবদান রাখতে পারবে। তাই এ ফ্যাকাল্টির তরুণদের আহ্বান জানাবো আপনারা এ ফ্যাকাল্টি থেকে পড়াশোনা শেষ করে আপনার জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূ্মিকা পালন করবেন।


সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিদ্যুৎ পৌঁছে গেছে। এখন সময় এসেছে মনের আঁধার দূর করার। মনের আঁধারকে কাটাতে হবে। মনের আঁধার কাটাতে না পারলে চারিদিকে যে উন্নতি সেটা আমরা ধরে রাখতে পারবো না। এই মনের আঁধার কাটাবে বিশ্ববিদ্যালয়গুলো। বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে প্রশাসনের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ফ্যাকাল্টিকে জগৎসেরা করে গড়ে তোলা হবে, যেখানে থেকে ছেলেমেয়েরা পাশ করে দেশ গঠনে নেতৃত্ব দেবে। সকলের সহযোগিতায় এই বিশ্ববিদ্যালয়ে একাডেমিক বিপ্লব সাধন করা হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষেদর ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান।

স্বাগত বক্তব্য দেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম। অনুভূতি ব্যক্ত করেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাবেক শিক্ষার্থী ও ৪১ তম বিসিএস-এর পররাষ্ট্র ক্যাডারে (সুপারিশপ্রাপ্ত) ইমরান আহমেদ শাকির।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইয়ুথ ফেস্ট উপলক্ষ্যে আজ দিনব্যাপী ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে৷ সকালে শোভাযাত্রার মাধ্যমে তাদের এই ফেস্টের কর্মসূচি শুরু হয়। এছাড়া তারা বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চ প্রাঙ্গণে ফ্ল্যাশ-মবেরও আয়োজন করে। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলায় মাঠে অনুষ্ঠিত কনসার্টে জনপ্রিয় ব্যান্ড দল সোনার বাংলা সার্কাস, তরুণ ব্যান্ড ও বিমূর্ত ব্যান্ডের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গান ও নাচ পরিবেশন করে।


আরও খবর


6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

৭ দিন ২১ ঘন্টা ২৯ মিনিট আগে





deshchitro-6a6f6b8a95ca1-020826100842.webp
বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

১৫ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে