তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

জয়পুরহাটে দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ দু'জন কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার

জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন চেঁচড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ দু'জন কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল।

৮ অক্টোবর রাত ২ টা ৩০ মিনিটে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান, আর্টিলারি ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৩ টি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি, একটি ছুরি, ৪ বোতল ফেন্সিডিল ও ৬ বোতল বিদেশি মদ, ৬টি মোবাইল ফোন, ৫ টি মেমোরি কার্ড ও নগদ ৮৬০০ টাকা উদ্ধারসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের আক্কাস আলীর ছেলে মোঃ হৃদয় আলী (২৬) ও উত্তর গোপালপুর গ্রামের আজাদ মন্ডলের ছেলে মোঃ শাকিল মন্ডল ওরফে বাঘা (২১)।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃতরা ভারত হতে আগ্নেয়াস্ত্র ও মাদক এনে স্থানীয় অপরাধী ও মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত। ইতিপূর্বেও তারা একই কাজ করার জন্য একাধিকবার আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরা পড়েছিল এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় যথাক্রমে ০৫টি ও ০৪টি মামলা পাওয়া গেছে।

তাদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় অস্ত্র আইন ১৮৭৮ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে মামলা দায়ের প্রক্রিয়ীধীন রয়েছে।

Tag
আরও খবর