মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শীতকালে চুলের যত্ন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-11-2023 11:42:27 pm

এই সময় প্রকৃতিতে বেড়ে যায় ধুলাবালির প্রকোপ। © সংগৃহীত ছবি


চলছে শীতকাল। আর এই শীতের সঙ্গে চুলের বোঝাপড়াটা একটু কম! কারণ, শীতকালে বাতাসে আদ্রতা কমে যায়। এই সময় প্রকৃতিতে বেড়ে যায় ধুলাবালির প্রকোপ। সে কারণে চুল রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে পড়ে। কিন্তু সঠিকবাবে যত্ন নিলে এই শীতেও চুল থাকবে সতেজ। কমে যাবে চুলপড়া। 


◾শীতে চুলের যত্ন নেয়ার কয়েকটি উপায়-


◾নিয়মিত চুলে শ্যাম্পু করা: শীতকালে চুলে শ্যাম্পু করা হয় খুব কম। যার ফলে খুশকির সমস্যা অনেক বেড়ে যায়, চুল ঝরে যায় অনেক। তাই শীতকালে চুলে নিয়মিত শ্যাম্পু ব্যবহার করতে হবে। প্রয়োজনে কুসুম গরম পানিতে শ্যাম্পু করতে হবে। তবে সতর্ক থাকতে হবে পানি যাতে বেশি গরম না হয়।


◾চুলে তেল ব্যবহার: চুলের যত্নে তেলের গুরুত্ব অপরিসীম। কেননা তেলের মাধ্যমেই চুল পরিপূর্ণ পুষ্টি পায়। তবে চুলে তেল দেবার আগে তেলটা সামান্য গরম করে আঙুলের ডগায় তেল নিয়ে মাথার ত্বকে মালিশ করলে ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে এবং ত্বকের গভীরে পুষ্টি পৌঁছায়। তেল দেয়া হয়ে গেলে গরম পানিতে তোয়ালে ভিজিয়ে মাথাসহ সমস্ত চুলে জড়িয়ে রাখতে হবে পনেরা বিশ মিনিট। তারপর চুলের উপযোগী শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে ফেলতে হবে।


◾তেলে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার: চুলের যত্নে তেলের সঙ্গে অবশ্যই ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করুন। সারারাত এই তেল লাগিয়ে রাখলে ভালো ফল পাওয়া যায়। তবে যাদের ঠাণ্ডার সমস্যা আছে তারা কমপক্ষে আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে পারেন।


◾চুলে হারবাল প্যাক ব্যবহার: শীতে চুলের যত্নে হারবাল প্যাক ব্যবহার করা উচিত। এতে চুলের কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে না। চুল রেশমের মতো রাখতে একটি পাকা কলা, একটি পেঁয়াজের রস ও এক টেবিল চামচ মধু একসঙ্গে ভালো করে চটকে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে চুলের গোড়া এবং সমস্ত চুলে লাগিয়ে নিতে হবে। এভাবে আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করতে হবে। এতে চুল নরম এবং কোমল হয়ে উঠবে।


◾চুল খুশকি মুক্ত রাখা: শীত এলেই বেড়ে যায় খুশকির সমস্যা। যার ফলে চুল রুক্ষ হয়ে যায় ও ঝরে পড়ে। তাই শীতের সময় অবশ্যই চুল খুশকি মুক্ত রাখতে হবে। আমলকির গুঁড়া, মেথি, হেনা এবং মধুর একটি মিশ্রণ তৈরি করে সমস্ত চুলে লাগিয়ে আধা ঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললে খুশকির প্রকোপ কমবে। এছাড়া শ্যাম্পু করার আগে তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে লাগালেও খুশকি কমে যাবে। আদার রসের সঙ্গে ভিনেগার মিশিয়ে চুলে লাগালে চুল ঝলমলে হবে এবং আদার মধ্যে থাকা বেটা-সিটোস্টেরল খুশকি এবং অন্যান্য ফাঙ্গাস ইনফেকশন থেকে চুলকে রক্ষা করবে।


আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

৯৬ দিন ১৬ ঘন্টা ৫৪ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১১৬ দিন ২২ ঘন্টা ৪৬ মিনিট আগে




69e8cae914173-220426071937.webp
হামে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু

১৫৮ দিন ১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে