চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

চ্যাটজিপিটি ব্যবহারে কর্মীদের মাইক্রোসফটের নিষেধাজ্ঞা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-11-2023 11:49:42 pm

ওপেনএআইতে কোটি কোটি ডলার বিনিয়োগ করছে মাইক্রোসফট। তবে এবার নিজের কর্মীদেরই এটি ব্যবহারে নিষেধাজ্ঞা দিল কোম্পানিটি।

সফটওয়্যার কোম্পানিটি সম্প্রতি চ্যাটজিপিটি ব্যবহার থেকে কর্মীদের বিরত থাকার নির্দেশ দিয়েছে। এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, নিরাপত্তা ও ডাটাসংক্রান্ত উদ্বেগের কারণে কর্মীদের চ্যাটজিপিটি ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে।


মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, তারা একটি স্ক্রিনশট হাতে পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মাইক্রোসফটের করপোরেট ডিভাইসগুলো থেকে চ্যাটজিপিটিতে প্রবেশ করা যাচ্ছে না। যদিও এ বিষয়ে জানতে মাইক্রোসফট ও ওপেনএআই কর্তৃপক্ষের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, যদিও তারা ওপেনআইতে বিনিয়োগ করেছে এবং চ্যাটজিপিটির অনিরাপদ ব্যবহার রোধে অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছে। তার পরও ওয়েবসাইটি একটি ‘‌থার্ড পার্টি এক্সটার্নাল’ পরিষেবা। এটি ব্যবহারের সময় অবশ্যই গোপনীয়তা ও নিরাপত্তাঝুঁকির বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। এটি মিডজার্নি বা রেপ্লিকার মতো অন্য যেকোনো এক্সটার্নাল পরিষেবাগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য।


কোম্পানিটি প্রাথমিকভাবে বলেছিল, এটি চ্যাটজিপিটি ও ডিজাইন সফটওয়্যার ক্যানভা নিষিদ্ধ করেছে। কিন্তু পরে সেই পণ্যগুলো অন্তর্ভুক্ত করে নির্দেশনার একটি লাইন সরিয়ে দিয়েছে। এই বিবৃতি প্রাথমিক প্রকাশের পর মাইক্রোসফট চ্যাটজিপিটিতে প্রবেশাধিকার পুনঃস্থাপন করেছে।

আরও খবর


6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৬০ দিন ২১ ঘন্টা ১৯ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৮০ দিন ১৪ ঘন্টা ৩১ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৬৬ দিন ৩ ঘন্টা ১৯ মিনিট আগে