ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

তফসিলকে স্বাগত জানিয়ে বড়লেখায় আ. লীগের আনন্দ মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই মৌলভীবাজারের বড়লেখায় নৌকা মার্কায় ভোট চেয়ে আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। সেই সঙ্গে তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তারা৷ 

বুধবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণার পর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে৷ 

এর আগে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আনন্দ মিছিলে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, যুবলীগ নেতা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ ও অন্যান্য নেতাকর্মীসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

আরও খবর