ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মধুপুরে প্রধান শিক্ষক নিয়োগ কেন্দ্রে করে মারপিট শিক্ষার্থীদের টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গাংগাইর আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বিবদমান দুটি গ্রæপের বিরোধের জেরে সভাপতির লোকজন শিক্ষকদেরকে মারপিট করার অভিযোগ উঠেছে। প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেছে। পরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা মহাসড়কে ব্যারিকেড বসায়। এতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়ে দূরপাল্লাসহ স্থানীয় যানবাহনের যাত্রীরা। এঘটনায় দুই পক্ষের অনÍত দশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকেলে। মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও মধুপুর থানার অফিসার ইনর্চাজসহ পুলিশ ঘটনার স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও সড়ক অবরোধ উঠিয়ে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেন। আহতদের মধ্যে ১০০ শয্যার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ শিক্ষক ও  সভাপতি পক্ষের একজন চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের সভাপতি পদত্যাগ করেছেন বলে মাধ্যমিক শিক্ষা অফিসার জানিয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজাহান আলী সাংবাদিকদের জানান, বিগত ৪ মার্চ আব্দুল হামিদ বাচ্চু প্রধান শিক্ষক পদ থেকে অবসর নেয়ার পর ওই পদে নিয়োগকে কেন্দ্র করে পরিচালনা কমিটিতে জমিদাতা সদস্য এবং শিক্ষকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ উঠে বর্তমান সভাপতি ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক  এবং সাবেক ইউপি চেয়ারম্যান কোরবান আলী বিএসসি তার পছন্দের জনৈক প্রার্থীর কাছ থেকে ১৫ লাখ টাকা নিয়ে নিয়োগের চেষ্টা করছেন। এ নিয়ে শিক্ষকগণ ঐক্যবদ্ধ হয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত দেন। এ খবরে বৃহস্পতিবার দুপুরের দিকে সভাপতি কোরবান বিএসসি জমিদাতা সদস্য ও ভাতিজা মমিনুল ইসলাম মুকুলসহ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খলিল, জিয়াউল হক রুবেল, ইকবালসহ ২০/২৫ জনের একটি দল নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে অভিযোগের বিষয়ে শিক্ষকদেও সাথে কথা কাটাকাটি শুরু করেন। এক পর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে ইংরেজি শিক্ষ আব্দুর রাজ্জাক, কম্পিউটার শিক্ষক আলহাজ আতিকুর রহমান, গণিত শিক্ষক বুলবুল আহমেদ ও আনোয়ার  হোসেন, আবুল কালাম আজাদ, বিল্লালকে পেটাতে শুরু করেন।

এদিকে শিক্ষক পিটিানোর খবর শুনে পরীক্ষার কক্ষ থেকে শিক্ষার্থীরা বের হয়ে হামলাকারীদের ধাওয়া দিলে পালানোর সময় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানসহ বেশ কয়েকজন আহত হন। অন্যরা পালিয়ে গেলেও সভাপতি কোরবান বিএসসি ছাত্রদের কাছে আটকা পড়েন। তাকে বিকেল পর্যন্ত আটকিয়ে রাখা হয়। তবে সভাপতি কোরবান বিএসসি বিদ্যালয়ের এ অবস্থা থেকে বের হয়ে যাওয়া সভাপতি হিসেবে সঠিক হবে না বলে মন্তব্য করেন।

 মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, ওসি মোল্লা আজিজুর রহমান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশীদ খবর পেয়ে ঘটনাস্থলে যান। তাদের উপস্থিতিতে শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষুব্দে ফেটে পড়েন। দফায় দফায় মিছিল করে সভাপতির পদত্যাগ দাবি করেন। পরে রাস্তায় ব্যারিকেড বাসান। তাদের দাবির প্রেক্ষিতে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যস্থতায় কোরবান বিএসসি বিক্ষোভের মুখে সভাপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। সন্ধ্যার আগে বিক্ষাভকারীরা অবশেষে অবরোধ তুলে নেন।

মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে সভাপতি পদত্যাগে বাধ্য হয়েছে। ৪ শিক্ষক হাসপাতালে ভর্তি। বিদ্যালয়ে চলমান বার্ষিক পরীক্ষার বৃহস্পতিবারের বিকেলের পরীক্ষা বাতিল হয়েছে। এখন সব পক্ষ নিয়ে বসার প্রক্রিয়া হচ্ছে। পরবর্তীতে আইনী প্রক্রিয়া নেয়া হবে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন জানান, শিক্ষার্থী ও বিক্ষুব্দদের দাবির প্রেক্ষিতে সভাপতি সেচ্ছ¡ায় পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর বিক্ষুব্দরা  রাস্তার অবরোধ তুলে নেয়। এখন আক্রান্তরা আইনী পদক্ষেপ নিতে পারেন। সেটা তাদের ব্যাপার।


Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে