কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শাবিপ্রবিতে ”হাল্ট প্রাইজ সাস্ট”র নতুন কমিটি গঠন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস ইভেন্ট ২০২৩-২৪ এর কার্যকরী কমিটি ঘোষনা করা হয়েছে। ৪৩ সদস্য বিশিষ্ট এই কমিটি চারটি উইং এ বিভক্ত।

সোমবার (১৩ নভেম্বর) হাল্টের শাবিপ্রবি ক্যাম্পাস ডিরেক্টর আরমান রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

আরমান রশিদের সাথে মুঠোফোন বার্তায় শুভেচ্ছা বিনিময় করেন 'দৈনিক দেশচিত্র 'শাবিপ্রবি শাখার প্রতিনিধি ও পরিসংখ্যান বিভাগের ১ম বর্ষের ছাত্র মোঃ মাহবুবুর রহমান। 

কমিটিতে ক্যাম্পাস ডিরেক্টর পদে বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (IPE) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরমান রশিদকে মনোনীত করা হয়েছে। এছাড়া চারটি উইংয়ের দায়িত্বে; কর্পোরেট অ্যাফেয়ার উইং হেড পদে সৈয়দ কিংকেল উদ্দিন, আইটি ম্যানেজমেন্ট এবং ক্রিয়েটিভ ডিজাইনিং উইং হেড পদে মিনহাজ চৌধুরী, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ব্র‍্যান্ডিং প্রমোশন উইং হেড পদে হাবিবুর রহমান এবং অর্গানাইজেশনাল অ্যাফেয়ারস উইং হেড পদে শাহরিয়ার কবিরকে মনোনীত করা হয়েছে।

২০১০ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা হাল্ট প্রাইজ প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বৈশ্বিক সমস্যা সমাধানের জন্য আহ্বান জানানো হয়। প্রতি বছর পৃথিবীর প্রায় ১২০ টির বেশি দেশ থেকে প্রায় এক লাখ প্রতিযোগী স্টার্ট আপ আইডিয়া নিয়ে অন ক্যাম্পাস প্রতিযোগিতায় অংশগ্রহন করে। সেখান থেকে দল বাছাই করে আঞ্চলিক পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে পাঠানো  হয় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। প্রতি বছর সেপ্টেম্বর মাসে সাবেক মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিনটন বিজয়ী দলের নাম ঘোষনা করেন। বিজয়ী দলকে ১০ লক্ষ মার্কিন ডলার পুরষ্কৃত করা হয়।

আরও খবর







6ae58160eb7b9-311026114920.webp
এইচএসসি ও সমমানে গড় পাসের হার ৫২.১২ শতাংশ

২০ দিন ১৬ ঘন্টা ২৫ মিনিট আগে