প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকনাফে নির্মাণাধীন মাটির ঘরের দেয়াল চাপায় মা ও তিন সন্তানের মৃত্যু

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় নির্মাণাধীন একটি মাটির ঘরের দেয়াল চাপায় মা ও তিন সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার মধ্যরাত ১টার দিকে এ দূর্ঘটনায় মারা যাওয়া মা-সন্তানরা হচ্ছে-উপজেলার হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মরিচ্যাঘোনা পানিরছড়া এলাকার ফকির মোহাম্মদের দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া বেগম (১১)।


খবর পেয়ে স্থানীয় লোকজন মাটি চাপা পড়া ৪জনের মৃতদেহ উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।


হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করেন।

তিনি জানান, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও রাত আটটার পর থেকে কয়েক দফা ভারী ও মাঝারি বৃষ্টিপাত হয়।এতে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের মরিচ্যাঘোনার পানিরছড়া এলাকায় বসতঘরের মাটির দেওয়াল চাপা পড়ে পাহাড়ের পাদদেশে বসবাসকারি এক পরিবারের ৪জনের মৃত্যু হয়।

সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ফকির মোহাম্মদ নিজে বসতঘরটি মাটি দিয়ে তৈরী করেছিলেন। নির্মাণাধীন বাড়ির দেয়াল গুলো তৈরী হলেও উপরে ছাউনী দেয়া হয়নি। এঅবস্থায় রাতে ত্রিপলের ছাউনী দিয়ে ঘুমিয়ে পড়েন বাড়ির ৫ সদস্য। রাত ১টার দিকে ভারী বৃষ্টিতে মাটির দেওয়াল ধ্বসে চাপা পড়ে মারা যায় ঘুমন্ত মা ও তিন সন্তান। এসময় বাড়ির কর্তা ফকির মোহাম্মদ বেঁচে যান।


১নং ওয়ার্ডের ইউপি সদস্য বশির আহমদ বলেন, রাতে পরিবার সবাই খাওয়াধাওয়া করে ঘুমাতে যান। এরমধ্যে মধ্যরাতে বসতঘরের মাটির দেওয়াল চাপা পড়ে এক পরিবারের চারজন মারা গেছে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশ গুলো উদ্ধার করা হয়।


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানান, আমরা খবর শুনে তাদের দাফন কাপনের জন্য প্রথমিক ভাবে আজকে নগদ ৫ হাজার টাকা প্রদান করেছি। পরে আরো সহায়তা দেয়া হবে।

Tag
আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৪ ঘন্টা ৫৬ মিনিট আগে