বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

সাতক্ষীরার কালিগঞ্জে পাক হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত



আগামী ২০ নভেম্বর সামনে রেখে কালিগঞ্জ উপজেলায় পাক হানাদার মুক্ত দিবস উদযাপনের প্রস্তুতি ও ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৮ নভেম্বর) বেলা দশটায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস,এম গোলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের তথ্য ও প্রচার সম্পাদক শেখ শাহীনুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য আব্দুল গফফার মিন্টু,বিষ্ণুপুর ইউনিয়ন সভাপতি আশিক ইকবাল, কৃষ্ণনগর ইউনিয়ন সভাপতি আলম হায়দার, কুশুলিয়া ইউনিয়ন সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ইমরুল হায়দার, ভাড়াশিমলা ইউনিয়ন সভাপতি শামীম রেজা, মথুরেশপুর ইউনিয়ন সভাপতি জয়নাল আবেদীন, ধলবাড়িয়া ইউনিয়ন সভাপতি রেজাউল ইসলাম, রতনপুর ইউনিয়ন সভাপতি নুর ইসলাম খোকন, ওহিদুল ইসলাম, তৌহিদুর রহমান, মনির হোসেন প্রমুখ।আলোচনা সভায় বিগত ২০১৪ ও ২০১৯ সালের ন্যায় ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড একযোগে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া ২০ নভেম্বর কালিগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে সারাদিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

আরও খবর