ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ডিবি পরিচয়ে তুলে নিয়ে অন্যদের বিভ্রান্ত না করার অনুরোধ ডিবি প্রধানের

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 20-11-2023 01:40:42 am

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আইনশৃঙ্খলার স্বার্থে অনেক সময় অনেক অপরাধীকে গ্রেপ্তার করা হয়। যদি অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনী ডিবি পরিচয়ে কাউকে গ্রেপ্তার করে তাহলে ডিবি ও সংশ্লিষ্ট থানাকে জানাতে অনুরোধ করছি।


রোববার (১৯ নভেম্বর) দুপুরে মিন্টো রোডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ২৮ অক্টোবরের ঘটনার পরে ডিবি পরিচয়ে আটকের অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


হারুন বলেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) নাম ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে লোকজনকে তুলে নেওয়া হচ্ছে। আমরা আগেও অনেকবার একটা কথা বলেছি, আমাদের ডিবি সদস্যরা যদি কাউকে আটক করে সেটি আইনসম্মত প্রক্রিয়ায় মামলা, ওয়ারেন্ট অথবা সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সে অনুযায়ী গ্রেপ্তার করতে যায়। এক্ষেত্রে আমাদের নির্দেশনা হলো, তাদের আইডি কার্ড ঝোলানো থাকবে। পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আধুনিক যে জ্যাকেট রয়েছে সেটি তাদের শরীরে থাকবে। 


হারুন আরও বলেন, এছাড়া কেউ ডিবির কথা বললে বিশ্বাস করবেন না। এটা বলার পরেও দেখা যাচ্ছে কেউ কেউ সাদা পোশাকে এসে ডিবির নাম ব্যবহার করে তুলে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অনেক সাংবাদিকসহ বিভিন্ন লোকজন আমাদের কাছে তথ্য চেয়ে যোগাযোগ করেন। কিন্তু আমরা সঠিক তথ্য দিতে পারি না। কারণ আমাদের কাছে নেই। কারা নিচ্ছে সে তথ্য আমাদের কাছে থাকলে আমরা সেটি প্রকাশ করতে পারি।


তিনি বলেন, তাই আমি বিনীত অনুরোধ করবো, যারাই ডিবির নাম ব্যবহার করেন, তারা ডিবির নাম ব্যবহার না করে যারা গ্রেপ্তার করেন আইনশৃঙ্খলা বাহিনী বা অন্য কোনো সংস্থা, তারা নিজ নিজ পরিচয় দেবেন। তবে অনেক সময় আছে কিছু অপরাধী অপহরণের উদ্দেশ্যে তুলে নিয়ে যায়। তারাও ডিবির নাম ব্যবহার করে।


তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে অন্য কেউ যদি ডিবি পরিচয়ে নিয়ে যায় তাহলে সেটি আমরা জেনে যাই। এর আগেও ডিবি পরিচয়, র‌্যাব পরিচয়ে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।


আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৩ ঘন্টা ৯ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৭ ঘন্টা ২ মিনিট আগে