শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

মির্জাগঞ্জে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

সভায় সভাপতির বক্তব্য রাখছেন ইউএনও সাইয়েমা হাসান

“নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্য নিয়ে আগামী ২৫-৩০ নভেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (২২ নভেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ অ্যডভোকেসি সভার আয়োজন করা হয়।


উপজেলা নির্বাহী সাইয়েমা হাসান'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম। পরিবার পরিকল্পনা ইন্সপেক্টর সুলতান আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সুজন সূত্রধর, মানবজমিন প্রতিনিধি সোহাগ হোসেন ও দৈনিক সংবাদ প্রতিনিধি আঃ রহিম সজল। 


এছাড়াও বক্তব্য রাখেন- দেউলী সুবিদখালি ইউনিয়নের এফডব্লিউএ আইরিন আক্তার, কাকড়াবুনিয়া ইউনিয়নের এফপিআই মেহেদী হাসান প্রমূখ। সভায় উপজেলার ছয়টি ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগে মাঠ পর্যায়ের কর্মচারীরা অংশ নেন।


এসময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, নিরাপদ মাতৃত্ব ও পরিকল্পিত পরিবার গঠনে ইউনিয়ন পর্যায়ে কর্মরত স্বাস্থ্য কর্মীদের ব্যাপক ভূমিকা রয়েছে। কারণ গ্রামের গৃহবধূরা স্বাস্থ্য কর্মীদের কথা বেশ মনোযোগ দিয়ে শোনে ও তা মানে। যে কারণে নিরাপদ মাতৃত্ব নিয়ে স্বাস্থ্য কর্মীদের ব্যাপক কাজ করার সুযোগ রয়েছে। বর্তমান সরকার এ নিয়ে কাজ করে যাচ্ছে। তাঁরা আরো বলেন নিরাপদ মাতৃত্ব সফল করতে হলে অবশ্যই বাল্যবিয়ে বন্ধ করতে হবে। 


সভাপতির বক্তব্যে ইউএনও সাইয়েমা হাসান বলেন, কোনো বাবা-মা যেন তার মেয়েকে বোঝা মনে না করেন। বোঝা মনে করে মেয়েকে যেন বাল্যবিয়ে না দিয়ে দেয়। তিনি বলেন, পরিকল্পিত পরিবারের বিষয়ে সকলকে বোঝাতে হবে। বাল্যবিয়ে বন্ধে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আরও খবর