দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

ফুলবাড়ীতে গৃহবধূকে মারপিট ও মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা



কুড়িগ্রামের ফুলবাড়ীতে মারপিটের পর মুখে বিষ ঢেলে দিয়ে এক গৃহবধুকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতারি গ্রামে। এ ব্যাপারে ভুক্তভোগী গৃহবধূর মা বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 


অভিযোগে জানা যায়, ওই ইউনিয়নের কৃষ্ণানন্দ বকশী বালাতারি গ্রামের নুরনবী মিয়ার ছেলে রবিউল ইসলাম রবি (৩০) পার্শ্ববর্তী পূর্ব ফুলমতি গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী সাজিনা বেগম (৩৫) কে বিয়ে সহ বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে পরকিয়া প্রেমে জড়ায়। বিষয়টি পরিবার সহ এলাকায় জানাজানি হলে এক বছর আগে কুড়িগ্রাম নোটারি পাবলিকে এফিডেভিট মূলে বিবাহ করে। বুধবার (২২ নভেম্বর ২০২৩) রাত সাড়ে দশটায় সাজিনাকে রবিউল ইসলাম তার বাড়িতে নিয়ে যান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মধ্যরাতে সাজিনাকে হত্যার উদ্দেশ্যে মারপিট ও কীটনাশক বিষ খাওয়ানোর চেষ্টা করে। মারপিটের এক পর্যায়ে সাজিনা জ্ঞান হারালে পরে রবিউল ও তার পরিবারের লোকজন মিলে তার মুখে বিষ ঢেলে দেয়। বিষয়টি সাজিনার পরিবারের লোকজন জানার পর ঘটনাস্থলে আসার আগেই রবিউলের পরিবারের লোকজন গুরুতর অসুস্থ সাজিনাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। 


সাজিনার শাশুড়ি মজিয়া বেগম বলেন, আমার ছেলে মিজানুর ছয় বছর আগে মারা গেছেন। দুই ছেলে সন্তান সহ সাজিনা থাকেন। সাজিনার ভাই আশিকের বন্ধুত্বের খাতিরে প্রায় পাঁচ বছর আগে থেকেই আমাদের বাড়িতে রবিউল যাতায়াত করেন। পাঁচ বছর আগেই সাজিনার সাথে রবিউলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের বিষয়টি জানাজানি হলে গত এক বছর আগে তারা গোপনে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেছে বলে শুনেছি। আমি আমার দুই নাতিকে দেখাশোনার দায়িত্ব নেব, কিন্তু ওই বউ যেখানে গেছে সেখানে যাবে। 


এ ব্যাপারে অভিযুক্ত রবিউল ইসলামের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। 


ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হুমায়রা আক্তার জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক। রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। আমরা সবসময় খোঁজ খবর নিচ্ছি। 


ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরই জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর ফোন পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 


আরও খবর