লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর

নোয়াখালী সোনাইমুড়ী জয়াগ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন লন্ডভন্ড আহত ৬

আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন লন্ডভন্ড আহত ৬


নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কেন্দ্র করে আ.লীগের দু’পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে চেয়ারসহ সম্মেলনস্থলের জিনিসপত্র। এমন পরিস্থিতিতে পণ্ডহয়ে যায় সম্মেলন।

রোববার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জয়াগ মহা বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক হাফিজ তানভির, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইসমাঈল হোসেন বাবু, জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয় শাখার সভাপতি রাব্বি’সহ অন্তত ৬জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগে একজন সদস্যকে সমন্নয়ক করে সোনাইমুড়ীর জয়াগে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সকাল ১০টায় নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও ওই সময়ের মধ্যে অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিরা না আসলেও অনুষ্ঠানের উদ্বোধন করে কার্যক্রম শুরু করে দেন উপজেলা আ.লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক। পরে অনুষ্ঠানেরস্থলে এমপি এ এইচ এম ইব্রাহিম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সদস্য ও সম্মেলনের সমন্বয়ক ফুয়াদ হোসেন আসেন। অনুষ্ঠান আগে শুরু নিয়ে অতিথিদের সাথে আসা নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মুহুর্ত্বের মধ্যে উপস্থিত আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে জয়াগ মহা বিদ্যালয় মাঠে গিয়ে উভয় পক্ষ সংঘর্ষে ও বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটনায়। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬জন আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

একাধিক সূত্র জানায়, প্রধান অতিথি সাংসদ এ এইচ এম ইব্রাহিম অনুষ্ঠানস্থলে আসতে দেরী হওয়ায় উপজেলা আ.লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের ও সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু মোবাইলে তাঁর অনুমতি নিয়ে অনুষ্ঠান শুরু করেন। কিন্তু তাতে উপস্থিত নেতাকর্মীরা আপত্তি জানালে ঝামেলার সূত্রপাত হয়। পরবর্তীতে সাংসদসহ আ.লীগের নেতাদের উপস্থিতিতে এমন ঘটনা খুবই লজ্জাজনক।

উপজেলা আ.লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের সংঘর্ষের বিষয়টি অস্বীকার করে বলেন, অনুষ্ঠান শুরু নিয়ে একটু ঝামেলা হয়েছিল। পরে সম্মেলন আপাতত স্থগিত করা হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষের মধ্যে সমস্যা হয়েছিল। তবে পুলিশের হস্তক্ষেপে বড় ধরনের কিছু হয়নি। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর