সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন || সভাপতি নাসির ও সম্পাদক লিংকন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় "সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটি" এর ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে । শনিবার (২৫-১১-২০২৩ খ্রিঃ) দুপুরে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটি'র নিজস্ব কার্যালয়ে সংগঠনের সকল সদস্যদের সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয় ।

দৈনিক মানবজমিন পত্রিকার সিরাজদিখান উপজেলা প্রতিনিধি নাসির উদ্দিনকে সভাপতি ও আনন্দ টিভির মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি হামিদুল ইসলাম লিংকনকে সাধারণ সম্পাদক করে এ নবগঠিত কমিটি গঠন করা হয়েছে ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি জাবেদুর রহমান জুবায়ের (দৈনিক ভোরের ডাক), যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল মোল্লা (দৈনিক প্রতিদিনের সংবাদ), অর্থ সম্পাদক মিজানুর রহমান (একাত্তর টিভি), সাংগঠনিক সম্পাদক আজাদ বিন আজম নাদভী (দৈনিক খোলা কাগজ), দপ্তর সম্পাদক আনিসুর রহমান রুবেল (দৈনিক প্রতিদিনের কাগজ), প্রচার ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির হোসেন ঢালী ( দৈনিক সভ্যতার আলো), লাইব্রেরী ও সাহিত্য সম্পাদক (দৈনিক বাংলাবাজার), লাইব্রেরি ও সাহিত্য সম্পাদক আব্দুল আউয়াল আশিক (দৈনিক সকালের সময়), সমাজকল্যাণ ও ক্রিয়া সম্পাদক ডানিয়াল রেজা আশরাফ (দৈনিক জবাবদিহি) । কার্যনির্বাহী সদস্যরা হলেন শাহ নেওয়াজ শান্ত (আমাদের বিক্রমপুর), আহসানুল ইসলাম আমিন (বাংলা বায়ান্ন), রবিউল আউয়াল (দৈনিক দিন প্রতিদিন), মেহেদী সুমন (সিএনএন বাংলা টিভি) এবং মোঃ জামিরুল (দৈনিক দেশ বর্তমান) । কমিটির অন্য সদস্যদের মধ্যে আরো আছেন মোঃ রোমান হাওলাদার, শহীদ শেখ, মোরসালিন রহমান, নাদিম হায়দার, প্রান্তুস দেবনাথ, আলী আহমেদ চৌধুরী, কৌশিক মন্ডল, মোক্তার হোসেন ও বিশ্বজিৎ মন্ডল প্রমুখ ।

সংগঠনটির নবগঠিত এই কমিটির মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের কল্যাণ, বস্তু সংবাদ প্রকাশ ও পারস্পরিক সহযোগিতা মূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে ।

আরও খবর