লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

'দারুত্ তাহযিব মহিলা মাদরাসা'র ১০ম. প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

'দারুত্ তাহযিব মহিলা মাদরাসা'র ১০ম. প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।


বর্ণাঢ্য ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে কুমিল্লা, লালমাই উপজেলার জনপ্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাগমারা 'দারুত তাহযীব মহিলা মাদ্রাসা'র দশম বর্ষপূর্তি।




এ উপলক্ষে শনিবার (২৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে চলে এই সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে মনোমুগ্ধকর কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত, আরবি ভাষায় বক্তব্য প্রদান, ইংরেজি ভাষায় কথপোকথন এবং ইসলামি সংগীত পরিবেশন করেন, 'দারুত তাহযীব' মহিলা ও 'আল ইসরা' বালক মাদ্রাসার শিক্ষার্থীরা।


মাদরাসার সিনিয়র শিক্ষক মাও. মোজাম্মেল ইবনে মুসলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, 'দৈনিক একুশে সংবাদে'র সম্পাদক ও লালমাই প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. 'শাহজাহান মজুমদার', নাথেরপেটুয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা 'হুজ্জাতুল ইসলাম', মনোহরগঞ্জ ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা 'জিনাত আলী', বাগমারা উত্তর আ’লীগের সভাপতি 'সামছুল হক মুন্সী', কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক 'এমদাদুল হক মজুমদার' প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা 'মাছুম বিল্লাহ মুহাজির'।


অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাদরাসা পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা 'হোসাইন আহমেদ'।

আরও খবর