চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে শাপলা বিক্রি করে সাচ্ছন্দ্যে সংসার চলান তকব্বর

ছবিতে অভয়নগরের তকব্বর মোল্যা। © দেশচিত্র প্রতিনিধি


যশোরে অভয়নগরের তকব্বর মোল্যার শাপলা বিক্রি করে উপার্জিত অর্থে সাচ্ছন্দ্যে  সংসার চলাচ্ছেন। তিনি পনেরো  বছর আগে থেকে বর্ষামৌসুমে শাপলা বিক্রি শুরু করে। শাপলা বিক্রি  তার মৌসুমি আয়ের একটি উৎস। প্রতিবছরের মতো এবারো  অভয়নগর উপজেলার শ্রীধরপুর  ইউনিয়নের কামকুল গ্রাম এলাকার তকব্বর মোল্যা জীবিকা নির্বাহ করছেন। দীর্ঘ পনেরো বছর যাবৎ তিনি এ শাপলা ফুল তুলে বাজারে বিক্রয় করে নিজেকে বেশ সাফল্যই মনে করছেন।

গ্রামীণ জনপদের হাট বাজার গুলোতে বিল থেকে সংগ্রহ করা শাপলা  তুলে এলাকার বিভিন্ন বাজারে বিক্রয় করেন। শাপলা বিক্রি করে ব্যপক উন্নয়ন ঘটেছে তার সংসারে। বর্তমান সময়ে দ্রবমুল্যের উর্ধগতি তে স্থবির হয়ে পড়েছে গ্রামীন জনজীবন।

বিশেষ করে কাঁচা তরিতরকারি খাদ্য তালিকায় প্রতিদিনের একটি অপরিহার্য খাদ্য।  বর্তমান সময়ে উর্ধগতির বাজারে মেঠো  শাপলা সাধ্যের মধ্যে হওয়ায় বেড়েছে ব্যাপক চাহিদা। 

এই চাহিদা সম্পন্ন তরকারি হাটে ও বাজারে বেশ চাহিদা রয়েছে। তাই এ কাজটি তার নিকট খুবই পছন্দের।তিনি বলেন এই কাজ ছাড়া আর কি করবো,পনেরো বছর যাবৎ এ শাপলা ফুল তুলে বেশ লাভবান হয়েছি, দিনে প্রায় ৪০০ শত টাকা থেকে  ৫০০শত টাকা আয় হয়।আমার কাছে ভালোই লাগে। 

কামকুল গ্রামের মেশারফ সরদার বলেন, গ্রামের বিল থেকে শাপলা তুলে বাজারে বিক্রয় করে তার সংসারে ব্যাপক উন্নয়ন ঘটেছে। দুই তিন মাস ছাড়া বছরের প্রায় সময়ই শাপলা পাওয়া যায়।

জাতীয় ফুল শাপলা  দেখতে যেমন সুন্দর, তেমনি তরকারি হিসাবে এটি খেতে বেশ সুস্বাদু।শাপলা তরকারি হিসেবে কেউ খায় শখ করে আবার কেউ খায় অভাবে পড়ে।গ্রামীণ জনপদের  অভাবগ্রস্ত বা নিতান্তই গরিব মানুষেরা বর্ষা মৌসুমে ডোবা জমি অথবা বিল থেকে শাপলা তুলে তা দিয়ে ভাজি ভর্তা ছাড়াও বিভিন্নভাবে তরকারি হিসাবে ভাতের সাথে আহার করে থাকেন।

বর্ষা মৌসুমে  কৃষি জমি পানির নিচে তলিয়ে থাকায় এ মৌসুমে শাপলা ব্যাপক ভাবে জন্মেছে ডুবে থাকা ফসলি জমি ও বিলে।কৃষকের তেমন কোন কাজ না থাকায় অনেকেই শাপলা সংগ্রহে ব্যাস্ত সময় পার করছেন। এ পশায় কোন পুঁজির প্রয়োজন না হওয়ায় তাই বিভিন্ন বয়সের মানুষ  মৌসুমি ব্যাবসা হিসেবে বেছে নিয়েছেন। 

এই বর্ষায় উপজেলার বিভিন্ন খালে বিলে শাপলা ফুল ফুটেছে সৌন্দর্য আর নয়নাভিরাম দৃশ্য নিয়ে।যা দেখে মুগ্ধ গ্রামীণ জনপদের প্রকৃতি প্রেমিরা। এ ফুল শিশুদের নিকট খুবই পছন্দের।

আরও খবর