দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরের আজিজের একমাত্র নিরাপদ বাহন বাইসাইকেল

অভয়নগরের আব্দুল আজিজ

যশোরের অভয়নগরে আব্দুল আজিজ মোড়ল হাটে বাজারে,রাস্তাঘাটে, গ্রামগঞ্জে যেখানেই যান, সঙ্গে তার একমাত্র চলার সঙ্গী   বাইসাইকেল। ৭৮ বছর বয়সী বৃদ্ধ আজিজ মোড়লের বাইসাইকেল চালানোর দৃশ্য সকলেরই বৃষ্টি কাড়ে।

দেখলে মনে হয়  বয়সের ভারে হাটতে পারছেননা, অথচ সাইকেল সঙ্গে নিয়েই তার পথ চলা। আজিজ মোড়ল উপজেলার  শ্রীধরপুর ইউনিয়নের বুনো রামনগর গ্রামের বাসিন্দা।

বাইসাইকেলসহ  নৌকায় চড়ে পার হয়ে যাচ্ছিলেন নাওপড়ার শহরে, কথা হয় তিনার সঙ্গে, তিনি বলেন, ১০ বছর বয়স থেকেই সাইকেল চালিয়ে আসছি, সাইকেল আমার নৃত্য সঙ্গী, সাইকেল ছাড়া আমি চলতে পারিনা,বৃদ্ধ বয়সে এক দেড় ঘন্টা পর্যন্ত সাইকেল চালাতে পারি, কোন এক সময় ভারত থেকে সাইকেল চালিয়ে  বাংলাদেশে পাড়ি জমিয়ে ছিলেন এই সাইকেলপ্রেমী। জানা যায়, তিনার   দুই ছেলে রয়েছে, এক ছেলে  দুবাই থাকে, আর এক ছেলে ঢাকায় থাকে, অর্থের তার কোন অভাব নেই, তিনি কৃষি কাজ করতেন, মাঝেমধ্যে তাবলীগ জামাতে যান, সাইকেল খুবই প্রিয়।উল্লেখ্য যে, কম দূরত্বে চলাচল করতে একসময় একমাত্র অবলম্বন ছিল সাইকেল। ক্রমান্বয়ে সভ্যতার উন্নতিতে যন্ত্র যখন সহজলভ্য হলো সাইকেল তখন পরিণত হলো শরীরচর্চার, স্বাস্থ্য সুরক্ষার বাহন হিসেবে।

স্বাস্থ্য এবং শারীরিক দক্ষতা বাড়াতে সাইকেল চালানো সবচেয়ে বড় উপকারী। সাইকেল চালনার সময় আমাদের শরীরের গুরুত্বপূর্ণ মাংসপেশিগুলো বিভিন্ন মাত্রায় কাজে অংশগ্রহণ করে। ফলে, পেশির গঠন দৃঢ় হয়।

 শহরের মধ্যে প্রচন্ড ভিড়ের মধ্যেও তিনাকে বাইসাইকেল ঠেলে যেতে দেখা যায়, এবিষয়ে তিনি বলেন, সাইকেলে যেমন আমার চলার জন্য নিরাপদ বাহন, বৃদ্ধ বয়সে যখন মানুষ হাঁটাচলা করতে পারেনা লাঠির সাহায্যে ভর করে চলতে হয়, তেমনি বৃদ্ধ  বয়সে ভর দিয়ে চলার জন্য লাঠির কাজ চলে সাইকেল ঠেলে। চলাচল করতে বিভিন্ন জায়গায় যেতে যাতায়াত বাড়ায় বপশ টাকা পয়সা খরচ হয়। এই বাইসাইকেল থাকার কারণে তেমন কোন খরচ হয়, না তাছাড়া সাইকেল চালাতে পরিশ্রম হয়, এটা স্বাস্থ্যের জন্য বেশ উপকার বলে তিনি মনে করেন।


Tag
আরও খবর