ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

পঞ্চম বারের মতো মনোনয়নপত্র জমা দিলেন ড. আব্দুর রাজ্জাক

ছবি-দেশচিত্র

কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্তব্য করে  বলেছেন, তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে।  তারা আদালত কর্তৃক অপরাধী হিসেবে  প্রমাণিত। তাদের বিরুদ্ধে জেল রয়েছে।  বেগম খালেদা জিয়াও এতিমের টাকা চুরি করাতে তার অপরাধের জন্য শাস্তি হয়েছে। কাজেই তারা মনে করে নির্বচন হওয়া উচিত না।

 তিনি আরো বলেন, মধুপুর-ধনবাড়ি গণমানুষের ভোটে নির্বাচিত হয়ে প্রথমে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থা মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়ে ছিলাম। গত নির্বাচনে বিজয়ী হয়ে কৃষি মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়ে মধুপুর ধনবাড়িসহ সারা দেশের জন্য কাজ করে যাচ্ছি। এ জন্য তিনি তার নির্বাচনী এলাকার মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পঞ্চম বারের মতো তাকে মনোনয়ন দেয়ায় আওয়ামী লীগের সভাপতি প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞতা জানান।

৩০ নভেম্বর বৃহস্পতিবার সকালে তার নির্বাচনী টাঙ্গাইল-১ আসনের মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের নিকট তার দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করেন।  মনোনয়ন পত্র জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শামসুন নাহার চাপা,  মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, বাপ্পি ছিদ্দিকী, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ, ডা. মীর ফরহাদুল আলম মনি, সাদিকুল ইসলাম, সাংগঠানক সম্পাদক আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, যুবলীগের আহবায়ক আবু সাইদ খান সিদ্দিক, যুগ্ম আহবায়ক খন্দকার আলমগীর হোসেন শিমুল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহম্মেদ সজীব প্রমুখ উপস্থিত ছিলেন ।

সকালে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে দলীয় কার্যালয় থেকে কৃষি মন্ত্রী  উপজেলা পরিষদ চত্বরে যান। দলীয় নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে অবস্থান করে। কৃষি মন্ত্রী কয়েক জন নেতাকর্মীদের নিয়ে তার নির্বাচনী মনোনয়ন ফরম দাখিল করেন। পরে নেতা কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন।

সকাল দশটায় বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগিতা সংগঠনের নেতা কর্মীরা মিছিল নিয়ে মধুপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জোড় হয়। নেতাকর্মীদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। মুহুমুহু করতালি শ্লোগন দিতে থাকে দলীয় কার্যালয়ের সামনে।

Tag
আরও খবর



6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৯ ঘন্টা ৫৬ মিনিট আগে