নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার*

লক্ষ্মীপুরে আলোচিত হত্যা মামলার আসামী এমপি প্রার্থী

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য এমএ আউয়াল। তিনি ২০২১ সালের রাজধানীর পল্লবীতে শিশুপুত্রের সামনে বাবাকে কুপিয়ে হত্যা মামলার আসামী। তৃণমূল বিএনপি থেকে হত্যা মামলার এ আসামীকে মনোনয়ন দেওয়া হয়েছে। 


এম এ আউয়াল ২৭৪-লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। বর্তমানে তিনি ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব। তরিকত ফেডারেশন থেকে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৮ সালে তরীকত ফেডারেশনের মহাসচিব পদ থেকে তাকে বহিষ্কার করা হলে তিনি ইসলামী গণতান্ত্রিক পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করে চেয়ারম্যান হন তিনি। এখন আবার তৃণমূল বিএনপির পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর জেলা রির্টানিং অফিসারের কাছে এম এ আউয়ালের মনোনয়ন পত্র জমা দিয়েছেন তার প্রতিনিধিরা।


জমি নিয়ে বিরোধের জেরে ২০২১ সালের ১৬ মে রাজধানীর পল্লবীতে ছেলের সামনে প্রকাশ্যে সাহিন উদ্দিন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে এম এ আউয়ালসহ ২০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব তাকে গ্রেপ্তার হওয়ার পর জামিনে রেব হন তিনি। মামলাটি এখন তদন্তাধীন রয়েছে। 


মামলার এজাহারে বাদি উল্লেখ করেন, ২০২১ সালের ১৬ মে বিকেল ৪টার দিকে সুমন ও টিটু নামে দুই যুবক সাহিনকে জমির বিরোধ মেটানো হবে জানিয়ে ফোনে ডেকে নেন। সাহিন মোটরসাইকেলে পল্লবীর ডি-ব্লকের ৩১ নম্বর সড়কের ৪০ নম্বর বাসার সামনে গেলে সুমন ও টিটুসহ ১৪ থেকে ১৫ জন মিলে তাকে টেনেহিঁচড়ে ওই বাড়ির গ্যারেজে নিয়ে যায়।

এ সময় সাহিনের ছয় বছরের ছেলে মাশরাফি গেটের বাইরে ছিল। গ্যারেজে নিয়ে সাহিনকে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। এরপর তাকে ওই গ্যারেজ থেকে বের করে ৩৬ নম্বর বাড়ির সামনে আবার কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর-১ আসন থেকে আলোচিত এ হত্যা মামলার আসামীকে তৃনমূল বিএনপি থেকে মনোনয়ন দেওয়ায় আলোচনা-সমালোচনা চলছে। 

এ আসনে আওয়ামী লীগ থেকে প্রার্থী দেওয়া হয়েছে বর্তমান সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খানকে। বুধবার পর্যন্ত ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তরিকত ফেডারেশনের একজন প্রার্থী, জাতীয় পার্টির একজন প্রার্থী, ৪ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। স্বতন্ত্র  প্রার্থীর মধ্যে কেন্দ্রীয় যুবলীগ নেতাও হাবিবুর রহমান পবনও রয়েছেন।

আরও খবর