শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

ঝিনাইদহ ৪ আসনে ৩৪ জনের মনোনয়ন পত্র দাখিল



দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের ৪ আসনে সর্বমোট ৩৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন। ৪ টি আসনে ৩৪ জনের মধ্যে ১৩ জন সতন্ত্র ও অন্যরা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমুল বিএনপি ও জাকের পার্টির দলীয় প্রার্থী।
নির্বাচন অফিসার জানান, ঝিনাইদহ ১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হাই, জাতীয় পার্টির মনিকা আলম, সতন্ত্র নজরুল ইসলাম, তৃণমুল বিএনপির কে এম জাহাঙ্গীর মাজমাদার, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের আবু বকর, সতন্ত্র মুনিয়া আফরিন, ন্যাশনাল পিপলস পার্টির আনিছুর রহমান ও সতন্ত্র প্রার্থী হিসেবে শিহাবুজ্জামান মনোনয়নপত্র দাখিল করেছেন।
ঝিনাইদহ-২ আসন থেকে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত তাহজীব আলম সিদ্দিকী, সতন্ত্র নাসের শাহরিয়ার জাহেদী, জাসদ সমর্থিত ফজলুল কবির, সতন্ত্র নাসির উদ্দিন, জাতীয় পার্টির মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু সতন্ত্র প্রার্থী হিসেবে, তৃণমুল বিএনপির জামিরুল ইসলাম, বিএসপি নজরুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক  মুক্তিজোটের শরীফ মোহাম্মদ বুলবুল হায়দার, এনপিপির মিজানুর রহমান মিজু, বাংলাদেশ কল্যাণ পার্টির আব্দুল হান্নান খাঁ ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সমর্থিক খোন্দকার হাফিজুর রহমান ফারুক মনোনয়নপত্র দাখিল করেছেন।
ঝিনাইদহ-৩ আসন থেকে বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল সতন্ত্র, আব্দুর রহমান জাতীয় পার্টি, সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ সতন্ত্র, টি এম আজিবর রহমান সতন্ত্র, জাকের পার্টির বাবুল হোসেন, আওয়ামী লীগ মনোনীত সালাহ উদ্দিন মিয়াজী ও নাজিম উদ্দিন সতন্ত্র হিসেবে মনোনয়ন দাখিল করেছেন।
ঝিনাইদহ-৪ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, সতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ, জাকের পার্টির ইসাহাক আলী বিশ্বাস, জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু, সতন্ত্র নজরুল ইসলাম, ও তৃণমুল বিএনপির নুর উদ্দিন আহম্মেদ মনোনয়নপত্র দাখিল করেছেন।

সবকিছু ঠিক থাকলে ৪টি আসনে আওয়ামীলীগের প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থীর  হাড্ডাহাড্ডি লড়াই হবে বলছেন রাজনীতিবিদরা। 

Tag
আরও খবর