ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মধুপুরে অগ্নিকান্ডে ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতিতে ৭ ব্যবসায়ী দিশেহারা

ছবি-দেশচিত্র
টাঙ্গাইলের মধুপুরে মির্জাবাড়ী বাজারে অগ্নিকান্ডে পুড়েছে ৭ ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা প্রতিষ্ঠানে আগুনে ভস্মীভূত হয়েছে দোকানের জিনিসপত্র। ক্ষয়ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে গেল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে টাঙ্গাইলের মধুপুরের মির্জাবাড়ি বাজারে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্র হতে পারে। 

মির্জাবাড়ি বাজারের ব্যবসায়ীরা জানান, গত শনিবার দিবাগত রাতে সবাই দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। রাতে হঠাৎ করে বাজারের রেজাউলের হোটেলে আগুন দেখতে পায় বাজার প্রহরিরা। বাজার প্রহরির লোকেরা আগুন দেখে ডাক চিৎকার করলে বাজারের আশপাশের লোকের ছুটে আসে। পরে মধুপুর ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে  এসে নিয়ন্ত্রণে আনে। 
এর মধ্যে আগুনে পুড়ে ভস্মীভূত হয় লেপতোষক,কম্পিউটার, ফার্মেসী, হোটেল,ডেকোরেটর, কনফেশনারীসহ ৭ টি ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতির পরিমান ধারণা করা হচ্ছে প্রায় ৭০ লক্ষ  টাকার মতো। আগুনে পুড়ে গেছে ক্ষতি রফিজ উদ্দিনের লেপ তোষকের দোকান, আশরাফ আলীর ডেকোরেটরের দোকান, রেজাউল করিমের হোটেল,আবু হানিফের কনফেকশনারি ও রড সিমেন্টের দোকান, মজনুর ফার্মেসী, গোপালের কনফেকশনারি, রাখালের দই মিষ্টির দোকান, বাবলুর মুদির দোকান, সাইদুরের কম্পিউটারের দোকান। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ধারণা করা হচ্ছে প্রায়  ৭০ লক্ষ টাকা। 

লেপ তোষকের দোকানদার রফিজ উদ্দিন জানান, তিনি লেপ তোষকের দোকান করে সংসার চালাত। এ দোকান পুড়ে যাওয়ায় তার চার লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান।  
আবু হানিফ জানান, কনফেকশনারি ও রড সিমেন্টের দোকান পুড়ে তার ১৩/১৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। 

আগুনে পড়ে ক্ষতিগ্রস্ত দোকান দেখতে ছুটে আসে মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, সহকারী কমিশনার( ভূমি) জাকির হোসাইন, ওসি মোল্লা আজিজুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, মির্জাবাড়ি ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী প্রুমখ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। 
ফায়ার সার্ভিসের জয়নাল আবেদীন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে এনেছেন। 
মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক জানান,গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে বলে তার ধারণা। তিনি জানান, ৭ টি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ৭০ লক্ষ  টাকার মতো ক্ষতি হয়েছে তিনি ধারণা করছে। 

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন জানান, আগ্নিকান্ডে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। 
Tag
আরও খবর