সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ১৬০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার-২


সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১৬০ বস্তা ভারতীয় চিনি ও ১টি মিনি ট্রাকসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করে। গতকাল রবিবার (৩ ডিসেম্বর ২০২৩ খ্রি.) সকাল ৭টার দিকে জগন্নাথপুর থানার ইছগাঁও গ্রামস্থ জগন্নাথপুর থেকে রানীগঞ্জগামী রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাকারবারের সাথে জড়িত হবিগঞ্জ চুনারুঘাট থানার শনখলা গ্রামের ছবর উল্লাহর ছেলে হাবিবুর রহমান হাবিব (২৯) এবং চাঁদপুর হাজীগঞ্জ থানার রাজারগাঁও গ্রামের আব্দুল মতিন পাটোয়ারীর ছেলে মোঃ নাজমুল (২৮) দ্বয়কে আটক করা হয়। আটককৃত আসামিদ্বয়ের নিকটে থাকা ১টি মিনি ট্রাক তল্লাশি করে ৮ হাজার কেজি (১৬০ বস্তা) ভারতীয় চিনি ও চিনি পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ৯ লক্ষ ৬০ হাজার টাকা। এ সময় গ্রেফতারকৃত আসামিদ্বয় জব্দকৃত ভারতীয় চিনি আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিদ্বয় চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর