মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

এতিমদের সঙ্গে সদাচার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-08-2022 11:53:25 pm

প্রতীকী ছবি


মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি: 


মানুষের কাছে এতিমেরা অবহেলিত হলেও আল্লাহর কাছে বড়ই মূল্যবান। পবিত্র কোরআনের বেশ কিছু আয়াতে আল্লাহ তাআলা তাদের মর্যাদার কথা বলেছেন। তাদের প্রতি সহানুভূতির আচরণ করার নির্দেশ দিয়েছেন। তাদের লালনপালনের দায়িত্ব নিতে বলেছেন। তাদের প্রতি কোনো ধরনের অন্যায়-অবিচার হলে সমাজের সদস্যদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।


পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তারা তোমাকে এতিম সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দাও, তাদের পুনর্বাসন করা উত্তম। আর যদি তাদের সঙ্গে তোমরা একত্রে থাক, তবে তারা তো তোমাদেরই ভাই…।’ (সুরা বাকারা: ২২০) অর্থাৎ আপনি যদি তাদের উন্নয়নে কল্যাণমূলক কিছু করতে চান, তাহলে তাদের সার্বিক দেখভালের সুব্যবস্থা করুন।


এতিমদের প্রতিপালন, তাদের পুনর্বাসন এবং সেবাযত্ন হতে হবে নিঃস্বার্থ। তাদের পুঁজি করে নিজের পকেট ভারী করা কখনোই একজন মুমিনের জন্য শোভা পায় না। আল্লাহ তাআলা বলেন, ‘তারা খাবারের প্রতি আসক্তি সত্ত্বেও (আল্লাহর ভালোবাসায়) অভাবী, এতিম ও বন্দীকে খাবার দেয়। (এবং তারা বলে) আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের খাবার দিই। বিনিময়ে তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না।’ (সুরা দাহর: ৮-৯)


মক্কার কুরাইশরা এতিমদের ওপর জুলুম-নির্যাতন করত। বাবা মারা গেলে চাচা এসে ভাতিজার সকল সম্পদ আত্মসাৎ করে নিত। আল্লাহ তাআলা তাদের এই কাজ নিষিদ্ধ করেন। যারা এতিমের প্রতি অবিচার করে, আল্লাহ তাআলা তাদের তিরস্কার করে বলেন, ‘অসম্ভব, (কখনোই নয়) বরং তোমরা এতিমের সম্মান রক্ষা করো না।’ (সুরা ফজর: ১৭)


এতিমদের ধমক দেওয়াও ইসলামে নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, ‘তুমি এতিমের প্রতি কঠোর হইয়ো না।’ (সুরা দুহা: ৯)


লেখক: মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি, মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম