জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

শ্রীপুরে মাওনা হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।

গাজীপুরের শ্রীপুরে ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিত হয়েছে।

(৬'ই ডিসেম্বর ২০২৩) বুধবার বেলা ১১:টায় মাওনা থানার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

হাইওয়ে থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার মাসুম সরদার।

তিনি বলেন, পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। বিশেষ করে মহাসড়ক পথে নিরাপত্তার দায়িত্বে দিনরাত কাজ করছে। পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন।

তিনি আরও বলেন, মহাসড়কে কোনো অবস্থায় থ্রি হুইলার, ব্যাটারি চালিত অটোরিকশা উঠতে দেওয়া হবে না। সর্বনাশা মাদকের সঙ্গে কোনো আপস নেই। মহাসড়ক ব্যবহার করে কাউকে মাদক বহন করতে দেওয়া হবে না। সড়কে যে কোনো শৃঙ্খলা ফেরানোর ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতা জন্য আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা কমিউনিটি পুলিশ সদস্য মাহতাব উদ্দিন। আরও বক্তব্য দেন শ্রীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাবিবুল্লাহ, যুগান্তর প্রতিনিধি আব্দুল মালেক।

এ সময় জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও খবর