অন্তিমকাল
মোঃ নাজির হোসেন
শিশুতে মায়ের কোল-বাবার স্নেহ ভালোবাসা
পড়সির মধুর ছোঁয়া -ছিলো অবিরত মনঠাঁসা।।
কৈশোরে খেলার সাথী -অবিরত করিতো দেখভাল,
আজি যদি না গেছি খেলিতে-হয়তো উতাল।।
সহপাঠীর একমাত্র ভরসা-আমায় না রবে ছেড়ে,
কি হয়েছে? জ্বর না পায়ে ব্যাথা-মুখে কথা নাই কিরে??
যৌবনে প্রিয়েটা ভুলে যদি যায়-বাঁচবে না আর,
আমি নাকি জীবন মরনের চাবি- বুকের ভিতর তার।।
প্রণয়ের পর স্ত্রী বলে- আমি নাকি তার শ্রেষ্ঠ ভালোবাসা,
আমার মরণে তার মরণ-জীবন দিয়েও মিটাবে আমার আশা।।
সন্তানেরা হৃদয়ের টুকরো -করেছিলাম জীবন অন্তিম,
অক্লান্ত পরিশ্রমে হয়নি সেদিন- ছিলাম না কোনো ঋন।।
সব ছিলো আজ সব থাকিতে - অন্তিমকালে,
ঔষধ তো দূরে থাক- তাদের দেখাও মিলছে না কপালে।।
১১ দিন ৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
২২ দিন ২১ ঘন্টা ১২ মিনিট আগে
২৪ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে
২৪ দিন ১৯ ঘন্টা ৫ মিনিট আগে
৪৩ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৫২ দিন ১৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৫৭ দিন ২০ ঘন্টা ৩৭ মিনিট আগে
৫৮ দিন ৩ ঘন্টা ৪৭ মিনিট আগে