সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎

আওয়ামীলীগ এর কাউন্সিলকে ঘিরে চিরিরবন্দরে দুগ্রুপের সংঘর্ষে সভাপতি প্রার্থী উপজেলা ভাইস চেয়ারম‍্যানসহ ১০জন আহত

 বাংলাদেশ আওয়ামীলীগ চিরিরবন্দর উপজেলা শাখার ত্রি বার্ষিক কাউন্সিলে দুপক্ষের সংঘর্ষে সভাপতি প্রার্থীসহ কমপক্ষে ১০ জন আহত।এর মধ‍্যে সভাপতি প্রাথী চিরিরবন্দর উপজেলা ভাইস চেয়ারম‍্যান জ‍্যোতিষ চন্দ্র রায়সহ চারজন গুরতর আহত অবস্থায় বর্তমানে এম আব্দুর রহিম মেডিক‍্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
১০অক্টোবর সোমবার বাংলাদেশ আওয়ামীলীগ চিরিরবন্দর উপজেলা শাখার ত্রি বার্ষিক কাউন্সিলে আওয়ামীলীগ এর এক গ্রুপে সভাপতি পদে উপজেলা ভাইস চেয়ারম‍্যান জ‍্যোতিষ চন্দ্র রায় ও সাধারন সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান অপর গ্রুপে সভাপতি পদে সুনীল কুমার শাহ্ ও সাধারন সম্পাদক পদে আহসানুল হক মুকুল প্রতিদ্বন্দিতা করে।কিন্তু কাউন্সিল চলাকালীন সময়ে সভাপতি প্রার্থী জ‍্যোতিষ চন্দ্র রায় ও তার সমর্থকরা কাউন্সিলের কেন্দ্রে প্রবেশ করতে গেলে আহ্সানুল হক মুকুলের সমর্থকরা বাঁধা প্রদান করলে  দু পক্ষের মধ‍্যে চরম সংঘর্ষের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে সভাপতি প্রার্থী জ‍্যোতিষ চন্দ্র রায়,সাধারন সম্পাদক প্রার্থী মোস্তাফিজার রহমান,এবং জ‍্যোতিষ চন্দ্রের ভাই লক্ষী কান্ত রায়, সোনা কান্ত রায় ও নিবারন চন্দ্র রায়কে লাঠি ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরতর জখম করে। এ ঘটনায় অন্ততপক্ষে আরো দশজন আহত হয়। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক‍্যিল কলেজ হাসপাতালে চিকিৎসারত সভাপতি প্রার্থী চিরিরবন্দর উপজেলা ভাইস চেয়ারম‍্যান জ‍্যোতিষ চন্দ্র রায় ও তার ভাই লক্ষী কান্ত রায় বলেন আমরা কাউন্সিলে প্রবেশ করতে গেলে সাধারন সম্পাদক পদ প্রার্থী আহসানুল হক মুকুল এর পূর্ব পরিকল্পিতভাবে ঠিক করে রাখা ভারাটিয়া সন্ত্রাসীবাহিনী দিয়ে আমাদের কাউন্সিলে প্রবেশ করতে বাঁধা প্রদান করে।আমরা কাউন্সিলে জোর করে প্রবেল করতে গেলে মুকুলের ভাড়াটিয়া সন্ত্রাসীবাহিনী অস্ত্র সত্রে সজ্জিত হয়ে আমাদের উপর অর্তকিত হামলা চালায়।চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগ এর কাউন্সিলকে ঘিরে সভাপতি প্রার্থী সুনীল কুমার সাহা ও সাধারন সম্পাদক প্রার্থী আহসানুল হক মুকুল তারা আজীবন নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার স্বার্থে একটা প্রহসনের কাউন্সিল দিয়ে নিজেরাই টিকে থাকতে চায়।গনতান্ত্রিক পন্থায় আওয়ামীলীগ এর দুর্দিনের একনিষ্ঠি কর্মীরা নির্বাচনের মাধ‍্যমে পদ পদবীতে আসুক এটা তারা চায়না।আর কাউন্সিনে যেন আমরা অংশগ্রহন করতে না পারি সেজন‍্যই সে তার ভাড়াটিয়া গুন্ডাবাহিনী দিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে।এবং তারা এও বলেন যে যারা আজকে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে কাউন্সিলে ব‍্যক্তি স্বাধীনতা হনন করার অপচেষ্টায় লিপ্ত হয়ে আমাদেরকে নির্মমভাবে আহত করেছে তাদের দ্রুত আইনের এনে শাস্তির দাবী জানান।  

Tag
আরও খবর