বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ।

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ।

সাতক্ষীরার কালিগঞ্জে ধলবাড়িয়া, রামনগর,রঘুনাথপুর ও রহমতপুর এবং পানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মূখর পরিবেশে প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর)সকাল ১০ টা থেকে উপজেলার ধলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়, কৃষ্ণনগরের ৬৪ নং রহমতপুর, ৬৫ নং রঘুনাথপুর ও ৬৬ নং রামনগর প্রাথমিক বিদ্যালয় এবং মৌতলা ইউনিয়নের পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়। প্রত্যেক বিদ্যালয়ের নিজস্ব আঙিনায় আয়োজিত এ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য,শিক্ষক,এলাকার গন্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীদের উপস্থিতে উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়। ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে, কৃতি শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়।

ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এম সি'র সভাপতি অ্যাড: মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপা লী রানী ঘোষ।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক এস এ এম আশিক, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ শোকর আলী,ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি এম আব্দুল গফফার, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব কুরআন আলী,অভিভাবক সদস্য আমেনা খাতুন, বুলবুল ইসলাম প্রমুখ।

Tag
আরও খবর