চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

রূপগঞ্জে শান্তির জন্য পরিবর্তন,পরিবর্তনের জন্য জাতীয় পার্টি” সাইফুল ইসলাম

দ্বাদশ জাতীয় নির্বাচনে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। রূপগঞ্জ থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছে জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। এবারের নির্বাচনে জাতীয় পার্টিকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন উপহার দিতে চান সাইফুল ইসলাম।

মনোনয়ন পাওয়ার পর থেকেই এ উপজেলায় অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়া জাতীয় পার্টির নেতাকর্মীদের উজ্জিবীত করতে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন। সাইফুল ইসলাম প্রতিনিয়ত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে নেতাকর্মীদের ‍উজ্জিবীত করছেন, শান্তির জন্য পরিবর্তন,পরিবর্তনের জন্য জাতীয় পার্টি।

জানা গেছে, বহুবছর ধরে এ উপজেলা থেকে জাতীয় পার্টি দলীয় কোন মনোনয়ন দেয়নি। এ কারণে দলীয় নেতাকর্মীরাও কোন কার্যক্রম চালায় নি। এ কারণে রূগপঞ্জে জাতীয় পার্টিকে নিষ্ক্রিয় পার্টি বলা হতো। তবে সাইফুল ইসলাম মনোনয়ন পাওয়ার পর থেকে নেতাকর্মীদের মনে আশার আলো জাগতে শুরু করেছে। নেতাকর্মীরা আবারো দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে দেখা গেছে।

জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বলেন, আমি রূপগঞ্জ আসনটি এবারের নির্বাচনে জাতীয় পার্টিকে উপহার দিতে চাই। আমি জয়ের ব্যাপারে আশাবাদী। আর আমি জাতীয় পার্টির সকল নেতাকর্মীকে ডেকে সবার সঙ্গে আলোচনা করছি। যাতে আমরা রূপগঞ্জ আসন জাতীয় পার্টিকে উপহার দিতে পারি।

এসময় তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে রূপগঞ্জ থেকে মাদক নিমূল করে ছাড়বো। এছাড়া মসজিদ মাদ্রাসা ও স্কুল কলেজের বিদ্যুৎ বিল মওকুফ করে দিবো। রূপগঞ্জে স্কুল কলেজ গুলোতে শিক্ষা নিয়ে একটা সিন্ডিকেট তৈরী হয়েছে সেসকল সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া হবে। এছাড়া রূপগঞ্জ উপজেলাতে বেকারতে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিবো।

আরও খবর