বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

কবিদের ভালোবাসায় কখনো কোনো মিথ্যা এবং ছলনা থাকে না।

কবিরাও ভালোবাসতে জানে,জানো তো?মনে রস না থাকলে কবিতায় ছন্দ আসে না।

প্রেয়সীর কাজল চোখে তাকিয়ে কতশত কবি কত কবিতা,উপন্যাস আর গল্প লিখে যায়।প্রেয়সীর বিরহে প্রেমিক থেকে হয়ে উঠে কবি।কল্পনায়,অনুভবে সে তোমাকে লিখতে জানে সুনিপুণ ভাবে।

বাস্তবে সে প্রেম চায়,অনুভব চায়,কোমল স্পর্শে সে নিজেকে হারাতে চায়।

কবিও যে ভালোবাসতে জানে।

প্রেয়সীর শাড়ির আঁচলে নিজের মনটাকে বেঁধে রেখে কবি হয় খাঁটি প্রেমিক।ছলনা,জালিয়াতি আর ভণ্ডদের যুগে তুমি এমন খাঁটি প্রেমিক,আর পাবে কই?বলো...

কামনায় ডুবে থাকা কবিদের লাল টুকটুকে চোখ যুগল দেখে ভয় পাও বুঝি?সে চোখ যে প্রেমের আগমনী গান গায়,মায়ায় টইটম্বুর থাকে।

ও চোখে তাকালে তুমি নিজেকে সামলাতে পারবে তো?

নিকোটিনে পুড়ে যাওয়া ঠোঁট যুগল দেখে ঘেন্নায় মুখ ফিরিয়ে নিওনা যেন।ও ঠোঁট যে কেউ ছোঁয়নি।

এ যুগে এমন প্রেমিক আর পাবে কই?বলো...

যে ঊনবিংশ শতাব্দীর প্রেয়সী চায়,যে সাধারণ তুমিটাকেই চোখ বন্ধ করে ভালোবাসতে জানে।আধুনিক যুগে এমন সেকেলে,অতি সাধারণ নগন্য মানুষ তুমি আর কই পাবে?

একটু আদর পেলেই সে পোষ মানে।এতশত ললনার মাঝে তুমি যদি তাকে ভালোবাসতে পারো,তবে পৃথিবীর বাকি ৪০০ কোটি ২৩ লক্ষ ২৩ হাজার ৭৫১(তুমিসহ ৭৫২জন) জন ললনাকে অনায়াসে এড়িয়ে যাবে।

কবিদের ভালোবাসার দাম এ যুগে এক আধুলি।

অথচ তুমি ভালোবাসলেই এর দাম হয় আকাশ ছোঁয়া।ভালোবাসার নিলামে যদি তুমি কবিকে জয় করতে পারো,তবে তোমার জীবনে ভালোবাসার জন্য হাহাকার থাকবে না।একটাবার শুধু কবিতার প্রেমে না পড়ে,কবির প্রেমে পড়েই দেখো না।

জানো তো?

কবিরাও ভালোবাসতে জানে।আর সে ভালোবাসায় কোনো লুকোচুরি কিংবা ছলনা থাকে না–একটুও থাকে না।

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag
আরও খবর