দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

পুকুর গিলে খাচ্ছে এলজিইডির রাস্তা


নাটোরের সিংড়া উপজেলার ৫নং চামারী ইউনিয়নের ৭নং গোটিয়া সড়কের পাশে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ব্যক্তিমালিকানাধীন পুকুরের পাড় না থাকায় সওজ ও এলজিইডির রাস্তা ভেঙে যাচ্ছে। রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিও ভাঙনের মুখে পড়ে হেলে পড়েছে। যেকোনো সময় ঘটতে পারে বড় কোন  দূর্ঘটনা।গোটিয়া ও নাছিয়ারকান্দী গ্রামের  মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি পুকুরে গিলে খাচ্ছে। এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষের চলাচল। অথচ গুরুত্বপূর্ণ রাস্তাটি পুকুরের আগ্রাসনে হারিয়ে যেতে বসেছে। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে জনগণকে ভোগান্তিতে পড়তে হবে।

 

মহিষমারী,গোটিয়া,দেবত্তর,নাছিয়ারকান্দী,কালিনগর সহ প্রায় ৬/৭ টি গ্রামের মানুষ নিয়মিত চলাচল করে। এলাকার কৃষকগণ তাদের উৎপাদিত ফসল এ পথ দিয়ে নাজিরপর বাজার এবং এলাকার বৃহৎ হাট বিলদহর নিয়ে গিয়ে কেনা-বেচা করে। এ ছাড়া এলাকার শত শত শিক্ষার্থী এ সড়ক দিয়ে সৈায়দা রহমান স্কুল এন্ড কলেজ,গোটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোটিয়া মহিসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা, মহিষমারী উচ্চ বিদ্যালয়, নাজিরপুর সরকারি ডিগ্রী কলেজে আসা যাওয়া করে। অথচ গুরুত্বপূর্ণ এ সড়কের গোটিয়া গ্রামের একটি পুকুর রাস্তাটিকে গ্রাস করছে।

 

 খোঁজ নিয়ে জানা গেছে, গোটিয়া বাজার থেকে নাছিয়ারকান্দী বটতলা পর্যন্ত প্রায় ২.৫ কিলোমিটার দীর্ঘ এ রাস্তায় চামারী ও কলম  ইউনিয়নের গোটিয়া ও নাছিয়ার কান্দী এলাকায় প্রায় আধা কিলোমিটারজুড়ে কয়েকটি পুকুর রয়েছে। ওই পুকুরে মৎস্যচাষিরা মাছ চাষ করছেন। এ ছাড়া ওই সড়কের পুকুরের বাঁধাই করা না থাকায় এলজিইডির রাস্তাটির বড় একটি অংশ ভেঙে যাচ্ছ। গোটিয়া গ্রামের সোহেল রানা বলেন, এখানে অনেকে মিলে মাছ চাষ করে। পুকুরেগুলোর  পাড় ছিল। ধীরে ধীরে সেটা ভেঙে গেছে। 

Tag
আরও খবর